শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

অভিনেতা আফজাল হোসেন সিসিইউতে

- Advertisement -
Single page 1st Paragraph

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

গতকাল সোমবার রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা রাজধানীর স্কয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু মাসুম বাশার।

তিনি গণমাধ্যমকে বলেন, “আফজালের অবস্থা খুব একটা ভালো বলা যাচ্ছে না। বর্তমানে তিনি সিসিইউতে ভর্তি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও সোমবার রাতে হার্ট অ্যাটাক হয়। পরে দ্রুত তাকে সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।”

নির্মাতা শিহাব শাহীন বলেন, “আজ মঙ্গলবার থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল কিন্তু আফজাল ভাই ফোন করে বলেন, তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। নিউমোনিয়া সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।”

জানা গেছে, বেশ ক’দিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন কিন্তু হঠাৎ করেই এ সমস্যা বেড়ে যায়।

টেলিভিশন ও চলচ্চিত্রে বেশ জনপ্রিয় হলেও আফজাল হোসেনের অভিনয় জীবনের শুরু মঞ্চে। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন তিনি। সত্তরের দশকের শেষ দিকে টেলিভিশন জগতে প্রবেশ তার। আশির দশকে হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’ ও ‘ঢাকা অ্যাটাক’।

বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। বাংলাদেশের মডেলিং জগৎকে প্রতিষ্ঠিত করতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...