শনিবার, ২০ জুন ২০২৬

চট্টগ্রাম নগরে করোনা টিকা নেয়নি ২০ হাজার শিক্ষার্থী

- Advertisement -
Single page 1st Paragraph

উদ্বেগজনক সংক্রমণের মধ্যেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চট্টগ্রামে চলে স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়া। কেন্দ্রে কেন্দ্রে অভিভাবক ও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। শনিবার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাইকিং করে বারবার অভিভাবকদের টিকা কেন্দ্রে ভিড় না করে দূরত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছিলেন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। কিন্তু তারপরও সংক্রমণের ঊর্ধ্বগতির তোয়াক্কা ছিল না অভিভাবকদের। সামাজিক দূরত্বের লেশমাত্র ছিল না কেন্দ্রগুলোতে।
চট্টগ্রাম রেড ক্রিসেন্টের স্বাস্থ্য ও সেবা বিভাগীয় উপ প্রধান মোহাম্মদ শফিউল আলম বলেন, অভিভাবক এবং শিক্ষার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে সুশৃঙ্খলভাবে পরিচালনা করাটা কষ্ট হয়ে যাচ্ছে। টিকা কেন্দ্রে এত অভিভাবক না আসলেও পারত। যদি প্রত্যেক স্কুল থেকে ৫ জন করে শিক্ষক আসত এবং প্রত্যেক প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের শিক্ষার্থীর দায়িত্ব নিতো তাহলে এতটা ভিড় হতো না আর এত ঝামেলা ও হতো না। শনিবার প্রথম ডোজের পাশাপাশি বেশ কিছু কেন্দ্রে দ্বিতীয় ডোজ দেওয়া হয় শিক্ষার্থীদের। টিকা নিতে পেরে সন্তুষ্টি ছিল শিক্ষার্থীদের।
এদিকে চট্টগ্রামে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ৫টি স্কুলের পাশাপাশি ৪টি কমিউনিটি সেন্টার ও স্টেডিয়ামে টিকা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রায় এক মাস ধরে চলা এই কার্যক্রম শেষ হয়েছে গত শনিবার। তবে তালিকায় থাকলেও অন্তত ২০ হাজার শিক্ষার্থী টিকা দিতে কেন্দ্রে কিংবা স্কুলে আসেনি। চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর ও উপজেলা মিলিয়ে ১২-১৮ বছরের শিক্ষার্থী আছে ৮ লাখ ৬৪ হাজার ৭২ জন। তাদের মধ্যে শনিবার পর্যন্ত ৮ লাখ ১০ হাজার ৮১২ জন শিক্ষার্থী টিকা নিয়েছে। আগামী দুদিন বেশ কিছু উপজেলাতেও টিকা দেওয়া হবে। তবে নগরে আপাতত টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...