সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন : চট্টগ্রামে সেমিনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩০ দশমিক ৪ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মাস্কুলোস্কেলেটাল বা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে নারীদের আক্রান্ত হওয়ার হার তুলনামূলক বেশি। আর্থ্রাইটিস কেবল সামান্য জয়েন্ট ব্যথা বা অস্বস্তির বিষয় নয়; এটি আক্রান্ত রোগীদের প্রায় ২৫ শতাংশের ক্ষেত্রে নানা শারীরিক প্রতিবন্ধকতারও সৃষ্টি করে।

বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষে সোমবার সকালে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসে বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়। এ বছর বিশ্ব আর্থ্রাইটিস দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আসুন স্বপ্ন পূরণ করি’।

সেমিনারে জানানো হয়, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৭১ কোটি মানুষ বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস ও মাস্কুলোস্কেলেটাল সমস্যায় আক্রান্ত। বাংলাদেশেও আর্থ্রাইটিস আশঙ্কাজনক জনস্বাস্থ্য ও আর্থ-সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। রোগটির কারণে আক্রান্ত রোগী বছরের কোনো না কোনো সময় সম্পূর্ণ কর্মক্ষমতা হারান। একজন কর্মক্ষম মানুষ যখন কাজ করার ক্ষমতা হারান, তখন কেবল তার আয়ই বন্ধ হয় না, বরং তার ভবিষ্যৎ জীবনের অনেক সুন্দর স্বপ্নও থমকে যায়। এ কারণে রোগীকে নতুন করে নানা শারীরিক জটিলতার সম্মুখীনও হতে হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আরমান। বাত ও আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা এবং ফিজিক্যাল থেরাপির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আর্থ্রাইটিস কেবল বয়স্কদের রোগ নয়, সচেতনতার অভাবে তরুণ সমাজও এতে আক্রান্ত হতে পারে। সময়মতো সঠিক ডায়াগনোসিস ও নিয়মিত ফিজিওথেরাপি পেলে রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুর রহিম বলেন, ‘আর্থ্রাইটিসে আক্রান্ত রোগীর শারীরিক অক্ষমতা দূর করে কার্যক্ষম করে তোলাই চিকিৎসকদের মূল লক্ষ্য। আধুনিক চিকিৎসা ও ফিজিক্যাল রিহ্যাবিলিটেশনের মাধ্যমে রোগীরা যেন তাদের দৈনন্দিন জীবনে স্বাবলম্বী হতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে হবে।’

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন বলেন, ‘চিকিৎসা শিক্ষার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে আমাদের মেডিকেল কলেজ কাজ করে যাচ্ছে। আজকের এই বৈজ্ঞানিক সেমিনারের মাধ্যমে তরুণ চিকিৎসক ও শিক্ষার্থীরা আর্থ্রাইটিসের আধুনিক চিকিৎসা সংক্রান্ত নতুন জ্ঞান অর্জন করতে পারবেন, যা ভবিষ্যতে রোগীদের চিকিৎসায় বড় ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্যানেল আলোচনায় অংশ নেন হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডা. শফিউল করিম মো. ইলিয়াস, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফেরদৌস, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাইফুদ্দীন রোকন। সেমিনার সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ড. সিদরাতুল মুনতাহা শশী। পরে একটি র‌্যালি বের করা হয়।

সেমিনারে হাসপাতালের বিভিন্ন বিভাগের শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে প্রশ্নোত্তরের মাধ্যমে চিকিৎসকদের নানা প্রশ্নের জবাব দেন বিশেষজ্ঞরা।

এই বিভাগের সব খবর

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের জন্ম দেওয়ার দুই দিন পর অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ঢাকা-৬...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল চায়নি, বরং একটি...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে ছিলেন না রাশমিকা মান্দানা। বরং নিজেই টানা এক বছর ধরে বিজয়কে বিয়ের জন্য বোঝানোর চেষ্টা...

সর্বশেষ

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে...

উন্নয়নের প্রয়োজনে যেন প্রকৃতি ধ্বংস না হয়: স্মৃতিস্তম্ভ উদ্বোধনে প্রধানমন্ত্রী

যেকোনো স্থাপনা নির্মাণের সময় স্থপতি ও প্রকৌশলীদের প্রকৃতির সুরক্ষায়...

চট্টগ্রাম ও ঢাকায় একদিনে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫...

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে...