বুধবার, ৮ জুলাই ২০২৬

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনী জাহাজ কিলতান

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে।সোমবার (১৯ জুন) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’ অভ্যর্থনা জানায়।
বাংলাদেশে অবস্থানকালীন জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। শুভেচ্ছা সফরে আসা ভারতীয় নৌবাহিনীর জাহাজটিতে ২০ জন কর্মকর্তা, ১৭১ জন নাবিক এবং ৫ জন অসামরিক সদস্য রয়েছেন।


১১০ মিটার দৈর্ঘ্যের ভারতীয় এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন কমান্ডার আরজিত পান্ডে। সফররত জাহাজটির কর্মকর্তা এবং নাবিকরা বানৌজা ঈসাখান, বাংলাদেশ নেভাল একাডেমি, ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) পরিদর্শন করেন।
এছাড়া নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।
এছাড়া ২১ জুন বিশ্ব ইয়োগা দিবস ২০২৩ উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সমুদ্রে থাকা অবস্থায় ইয়োগা চর্চার উপকারিতা সর্ম্পকে আলোচনার পাশাপাশি ইয়োগার মাধ্যমে কীভাবে নিজের স্বাস্থ্য ঠিক রাখা যায় তার উপর প্রয়োগিকভাবে অনুশীলন হবে। উক্ত ইয়োগা অনুশীলনে ভারতীয় হাইকমিশনারসহ সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন।
জাহাজটি বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি ২২ জুন ২০২৩ বাংলাদেশ ত্যাগ করবে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...