শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

সু্প্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বুধবার এ আবেদন করেন।

পাশাপাশি বিদেশ থেকে আগতদের কোয়ারেন্টিনে রাখা এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দিতে ২০২০ সালের ১৯ মার্চ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটি জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ৩০ দিনের জন্য স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে আজকে আমি একটা সম্পূরক আবেদন করেছি।

‘আবেদনটি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে মেনশন (উপস্থাপন) করেছি। আগামীকাল আদেশের জন্য থাকবে।’

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এরই মধ্যে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি শুনানি শুরু করেছে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর ২০২০ সালে ১৭ মার্চ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে খুলে দেয়া হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...