নিবেদন শিল্পী সংসদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রয়াত বৌদ্ধ জাতীয় নেতা উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ২৬ মে বিকেল ৫টায় নন্দনকানন ফুলকি একে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক, বীর মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার ফজল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত।
প্রধান আলোচক ছিলেন পিএইচপি ফ্যামিলীর নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক সঞ্চয়ন বড়ুয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন প্রকৌশলী নেতা ও মহামুনি তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে সাংবাদিক অধীর বড়ুয়া ও প্রাক্তন প্রধান শিক্ষক নীহারেন্দু বড়ুয়া। বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নিপা ও ঐশী মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সঙ্গীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দী টিটু।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সৃজন নাথ ভুট্টু, ঐশিকা মল্লিক ফান্টুস, পূজা রায় নিগ্রো, ¯েœহা হাওলাদার, জানকি বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া বাতাসী, রীমা দত্ত, ত্রিপর্ণা দাশ কৃষ্টি, নবনীতা বড়ুয়া, সুমনা বড়ুয়া মহারানী, দীঘি বড়ুয়া, ঐশী মজুমদার, অবন্তিকা দাশ, প্রাচী মুৎসুদ্দী, সায়ন্তী বড়ুয়া, রমনী মোহন বড়ুয়া, সুজয়া চাকমা। প্রাক্তন ছাত্রীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী রিতু দত্ত, রূপী চৌধুরী, পূজা বড়ুয়া, বৈশাখী বড়ুয়া ও শতাব্দী বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন অবন্তিকা, কৃষ্টি ও সুজয়া চাকমা। একক আবৃত্তি পরিবেশন করেন কবি ও বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নীপা।
সবশেষে শিক্ষা, সমাজ ও মানবিক উন্নয়নে শিক্ষক বিষু কুমার বড়ুয়াকে উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা প্রদান করা হয়।

