মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

এবার প্রতিরোধের ডাক আওয়ামী লীগের

- Advertisement -
Single page 1st Paragraph

বিরোধীদের চলমান সরকার বিরোধী আন্দোলনকে রাজপথে মোকাবেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ বেশ সরব। বিএনপির কর্মসূচীর দিনেই একই সমায়ে পাল্টা কর্মসূচী দিয়ে আসছে দলটি। তারা শান্তি সমাবেশ নামেই কর্মসূচী চালিয়ে আসছে। কিন্তু এবার তারা বিএনপিকে প্রতিরোধ করার কথা বলছেন। রাজশাহী বিএনপির আহবায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যার প্রতিবাদে আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। প্রতিবাদে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছে।

দলটির নেতারা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ নিয়ে আন্দোলনের কিছু নেই। অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করায় বিরোধীদের সঙ্গে আলোচনারও সুযোগ নেই। আন্দোলনে বাধা না দিলেও যে কোনো ধরনের নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা। কিন্তু গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে যে ষড়যন্ত্র-চক্রান্ত চলছে সে বিষয়ে আপনাদের সতর্ক করতে আমি দাঁড়িয়েছি। মির্জা ফখরুলের ২৭ দফা থেকে ১০ দফা, এখন ১ দফা দাবি হয়েছে। ফখরুল বলছেন, শেখ হাসিনার পদত্যাগ। আর রাজশাহীতে সাবেক মেয়র প্রকাশ্যে বলেছিলেন আবার ১৫ আগস্ট ঘটাতে হবে।

এক দফার নামে বিএনপি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে দাবি করে তিনি বলেন, অনেক শান্তি সমাবেশ করেছি। এবার বলতে চাই, আর শান্তি নয়, এবার প্রতিরোধ হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনার সরকারকে পতনের জন্য এক দফা ঘোষণা দিয়েছেন। আর গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় দলটির জেলা আহ্বায়ক বললেন, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আমরা অনেক শান্তি সমাবেশ করেছি। নেতা-কর্মীদের বলব, আর শান্তি সমাবেশ নয়, তাদের প্রতিরোধ করা হবে।

আওয়ামী লীগ সূত্রগুলো দাবি করছে, এক দফা দাবির আন্দোলনের নামে বিএনপি দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে। মূলত তাদের আন্তর্জাতিক মুরব্বিদের ইশারায় তারা এ অবস্থান নিয়েছে। আন্দোলন তারা করতে পারে। কিন্তু আন্দোলনের নামে ভিন্ন কোনো উদ্দেশ্য বাস্তবায়নে তাদের সুযোগ দেয়া হবে না। আন্দোলনের হালে পানি না পেলে বিএনপির মুরব্বিরা তাদের নির্বাচনে আসার পরামর্শ দিবে। ওই পর্যন্ত বিএনপির আন্দোলনের হুঙ্কার মোকাবিলার সক্ষমতা আওয়ামী লীগের আছে বলে দাবি দলটির নেতাদের।

আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কামরুল ইসলাম বলেন, আমরা মাঠে আছি, মাঠে থাকব। আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকব। কেউ অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচনে অংশ নেয়া যদি বিএনপির মূল লক্ষ্য হয় তা হলে তারা নির্বাচনমুখী প্রস্তুতি নিবে। আন্দোলনের নামে সময়ক্ষেপণ বা দর-কষাকষির কোনো সুযোগ নেই। সংবিধান মেনে নির্বাচনে আসতে হবে। এই বিষয়ে শেখ হাসিনা কোনো ছাড় দেবেন না।

এই বিভাগের সব খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর...

সর্বশেষ

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...

শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিকদের জন্য...