বুধবার, ১৫ জুলাই ২০২৬

রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা শক্তি সঞ্চয় করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। মোখার সুযোগ নিয়ে রোহিঙ্গারা যেন দেশব্যাপী ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এপিবিএনসহ সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তেজগাঁও মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগের সুযোগ নিয়ে রোহিঙ্গারা যেন কাঁটাতারের বেড়া অতিক্রম করে বের হতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। যদি ঘূর্ণিঝড় মোখা মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশ অংশে আঘাত হানে তখন রোহিঙ্গাদের নিরাপদ জায়গায় নেয়া হবে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেন্টমার্টিন থেকে প্রায় সব মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে। সেন্টমার্টিনে কী পরিমাণ ঝড় হবে সেই নির্দেশনা ঐ এলাকার বাসিন্দাদের দেওয়া হয়েছে। তাদের সচেতন ও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা বাহিনীও প্রস্তুত রয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ঘূর্ণিঝড় মোখার সময় প্রয়োজন হলে রোহিঙ্গাদের সরকারিভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হতে পারে। তবে কেউ স্বেচ্ছায় যেতে চাইলে তাদের যেতে দেওয়া হবে না। রোহিঙ্গাদের নির্দিষ্ট স্থানেই রাখা হবে।

এই বিভাগের সব খবর

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে দেখতে আজ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি...

সর্বশেষ

সরকার উদ্যোক্তাদের পাশে রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে...

পাহাড়খেকোরা যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতবিক্ষত কক্সবাজারের ক্ষয়ক্ষতির চিত্র...

‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর...

খানসামা ও বিজিবি পাড়ায় বন্যাদুর্গত ১শ’ পরিবারকে বিজিবি’র ত্রাণ সহায়তা

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের খানসামা...

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৬–২৭ রোটারি বর্ষের...

জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক...