সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

৭০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলকে পদ্মা সেতু

- Advertisement -
Single page 1st Paragraph

এবার ৭০০ কোটি টাকার টোল আদায়ের মাইলফলক স্পর্শ করেছে পদ্মা সেতু। অন্যান্য যানবাহনের পাশাপাশি এবার ঈদুল ফিতরে গত ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় বেড়েছে টোল আদায়ের পরিমাণ।

গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতুতে শুরু হয় যানবাহন চলাচল এতে শুক্রবার (১২ মে) সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হওয়ার তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, শিগগিরই সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু করা হবে টোল আদায়, যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়।

এছাড়াও এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। আর একদিনে সর্বোচ্চ যানবাহন পারাপার হয়েছে প্রায় ৫০ হাজারেরও বেশি।

এই বিভাগের সব খবর

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের জন্ম দেওয়ার দুই দিন পর অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ঢাকা-৬...

প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন : চট্টগ্রামে সেমিনার

দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩০ দশমিক ৪ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মাস্কুলোস্কেলেটাল বা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। তাদের...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল চায়নি, বরং একটি...

সর্বশেষ

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের...

প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন : চট্টগ্রামে সেমিনার

দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায়...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে...

উন্নয়নের প্রয়োজনে যেন প্রকৃতি ধ্বংস না হয়: স্মৃতিস্তম্ভ উদ্বোধনে প্রধানমন্ত্রী

যেকোনো স্থাপনা নির্মাণের সময় স্থপতি ও প্রকৌশলীদের প্রকৃতির সুরক্ষায়...

চট্টগ্রাম ও ঢাকায় একদিনে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫...