সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক

সরকারি চাকরিজীবীদের মহার্ঘ্য ভাতার প্রস্তাব উত্থাপিত হয়নি

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা দেওয়ার কোনো প্রস্তাব উত্থাপিত হয়নি। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মহার্ঘ্য ভাতার কোনো প্রস্তাব উত্থাপন করেননি। বৈঠকে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষে নতুন বেতন কাঠামোর দাবি রয়েছে। এসব সংগঠন চায়, নতুন বেতন কাঠামো না হলে আপাতত মহার্ঘ্য ভাতা চালু করা হোক। প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট–পূর্ব বৈঠকে বিষয়টি উঠতে পারে বলে একটা আলোচনা ছিল। আগামী বাজেটের ব্যয়ের খসড়া মহার্ঘ্য ভাতা ছাড়াই করা হয়েছে। যদি এটি যুক্ত হয় তাহলে সেভাবেই বাজেটের ব্যয় পরিকল্পনা করা হবে।

সর্বশেষ ২০১৫ সালের জুলাই মাসে অষ্টম স্কেল কার্যকর হয়। মূল্যস্ফীতি বিবেচনায় প্রতি বছর জুলাইয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ উপাত্ত অনুযায়ী, গত এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৩৩ শতাংশ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে সরকারি চাকরিজীবী প্রায় ১৪ লাখ। তবে বিভিন্ন করপোরেশন এবং এমপিওভুক্ত শিক্ষকসহ এ সংখ্যা প্রায় ২২ লাখ। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন খাতে ব্যয় সাশ্রয়ের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা খাতে ৭৩ হাজার ১৭৩ কোটি টাকা রাখা হয়েছে। আগামী অর্থবছরে এ খাতে ৭৭ হাজার কোটি টাকা বরাদ্দের খসড়া প্রাক্কলন করেছে অর্থ বিভাগ।

এই বিভাগের সব খবর

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের জন্ম দেওয়ার দুই দিন পর অবশেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন ঢাকা-৬...

প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন : চট্টগ্রামে সেমিনার

দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৩০ দশমিক ৪ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের মাস্কুলোস্কেলেটাল বা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন। তাদের...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির কোনো চাপ ছিল না বলে দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, দল চায়নি, বরং একটি...

সর্বশেষ

অবশেষে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের...

প্রাপ্তবয়স্কদের ৩০ শতাংশই আর্থ্রাইটিসে ভুগছেন : চট্টগ্রামে সেমিনার

দেশে ১৮ বছর বা তার বেশি প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায়...

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে নিজের দল বিএনপির...

বিয়ে করতে এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন রাশ্মিকা

বিজয় দেবরাকোন্ডা আগে বিয়ের প্রস্তাব দেবেন—এমন অপেক্ষায় মোটেই বসে...

উন্নয়নের প্রয়োজনে যেন প্রকৃতি ধ্বংস না হয়: স্মৃতিস্তম্ভ উদ্বোধনে প্রধানমন্ত্রী

যেকোনো স্থাপনা নির্মাণের সময় স্থপতি ও প্রকৌশলীদের প্রকৃতির সুরক্ষায়...

চট্টগ্রাম ও ঢাকায় একদিনে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

চট্টগ্রাম ও ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে প্রায় ৫...