শুক্রবার, ২৬ জুন ২০২৬

নির্বাচন বর্জন করলে বিএনপির সাথে আলোচনার প্রশ্নই আসে না: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি যদি নির্বাচন বর্জন করে, তাহলে তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: আতাউর রহমান রাইহান
সচিবালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: আতাউর রহমান রাইহান

বুধবার (১০ মে) সচিবালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

বিএনপি নির্বাচনে এলে আলোচনা হতে পারে–ওবায়দুল কাদেরের এমন প্রস্তাব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যাখ্যান করার বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘এখন বিএনপি যদি নির্বাচন বর্জন করে কিংবা বলে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে না, সেই দাবিতে অনড় থাকে, তাহলে এসব আলোচনার প্রশ্নই আসে না। সংবিধান অনুসারে বাংলাদেশে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সময় বর্তমান সরকারই থাকবে। তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। শেখ হাসিনা নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন।’

২০১৪ সালের নির্বাচনে অংশ নিলে বিএনপিকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার প্রস্তাব করা হয়েছিল–এবারও তেমন কোনো প্রস্তাব আছে কি না, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘এখনকার প্রেক্ষাপট ভিন্ন। ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সেই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তারা সেই প্রস্তাব গ্রহণ করেনি।’

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইমরান খানকে গ্রেফতারের পর যেভাবে বিক্ষোভ হয়েছে, তা পাকিস্তান ছাড়িয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। এতে বোঝা যায়, দেশটিতে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।’

পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে কি না–এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। দেশটিতে বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলবে, এটিই স্বাভাবিক। এটি সত্য যে পাকিস্তানে সংঘাত লেগেই আছে। সেখানে গণতন্ত্র সবসময় হোঁচট খাচ্ছে।’

ড. হাছান বলেন, ‘আমরা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি। যুক্তরাজ্য সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কথা স্পষ্ট করে বলে দিয়েছেন।’

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...