বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

দুর্নীতির অভিযোগ থেকে হুইপ সামশুল হক চৌধুরীকে অব্যাহতি

- Advertisement -
Single page 1st Paragraph

দুর্নীতির অভিযোগ থেকে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতার কোনো প্রমান না পাওয়ায় গত সোমবার (৮ মে) তাকে অব্যাহতি দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, অব্যাহতিপত্রটি ওই দিনই মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। অব্যাহতিপত্রের একটি কপি সামশুল হক চৌধুরী এমপির কাছেও পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৯ সালে বিভিন্ন পত্রিকায় করা সংবাদের ওপর ভিত্তি করে এবং দুদকে বিভিন্ন ব্যক্তির করা অভিযোগের প্রেক্ষিতে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন হুইপ সামশুলসহ একাধিক সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল। দীর্ঘ প্রায় চার বছর অনুসন্ধান করে হুইপ সামশুল হক চৌধুরীর নামে হওয়া সংবাদ এবং অভিযোগের সত্যতার কোনো প্রমান এবং হুইপের নামে-বেনামে কোনো অবৈধ সম্পদ পাওয়া যায়নি।

এর আগে গত এপ্রিলে হুইপের বিরুদ্ধে অবৈধ আয়ের অভিযোগ তোলা পুলিশ পরিদর্শক সাইফ আমিনকে আদালত সাজা প্রদান করে। তার বিরুদ্ধে হুইপ আদালতে মিথ্যা তথ্য ছড়ানোর মামলা করেন।

এ বিষয়ে হুইপ সামশুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি দেশের আদালত, সাংবিধানিক প্রতিষ্ঠান ও গনমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। দুদক যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করতে পারে। তবে সত্যতা নিশ্চিত হওয়া ছাড়া অনুসন্ধানের শুরুতেই মিডিয়ায় প্রকাশ করলে সমাজে সম্মানিত ব্যক্তিদের পারিবারিক, রাজনৈতিক ও সামাজিকভাবে সম্মানহানী হয়। তার পরেও আমি দুদককে সুষ্ঠ অনুসন্ধানের জন্য সাধুবাদ জানাই। যারা এইসব মিথ্যা অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করেছে তাদেরকে মহান আল্লাহ হেদায়েত দান করুন।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...