শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়েটের রসায়ন বিভাগে ন্যানোটেকনোলজি বিষয়ক সেমিনার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর রসায়ন বিভাগের আয়োজনে “ন্যানোটেকনোলজি: স্মল থিংস ম্যাটার অ্যান্ড হ্যাভ পাওয়ার টু ট্রান্সফর্ম এনার্জি, হেলথ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট” (Seminar on Nanotechnology: Small Things Matter and Have Power to Transform Energy, Health and the Environment) শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২২ খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় রসায়ন বিভাগের সেমিনার কক্ষে প্রধান অতিথি হিসেবে উক্ত সেমিনারের উদ্বোধন করেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। সেমিনারের স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের বাল্টিমোরের কোপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সায়েন্স বিভাগের সেন্টার ফর ন্যানোটেকনোলজি’র প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ড. জামাল উদ্দিন। রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ম.ক. মোহাম্মদ জিয়াউল হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব ড. শাশ্বত রবি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “রসায়ন জ্ঞান-বিজ্ঞানের একটি মৌলিক শাখা। চুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলেও রসায়নের মতো মৌলিক জ্ঞানের উপর নির্ভর করতে হয়। এই শাখায় গবেষণার বিশাল সুযোগ রয়েছে। চুয়েট প্রশাসন গবেষণার জন্য সর্বোচ্চ সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে হলে গবেষণায় মনযোগ বাড়াতে হবে। বর্তমান সরকারও গবেষণা খাতে গুরুত্ব দিচ্ছে। আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে। বিশ্বের আধুনিক বিজ্ঞান ও গবেষণার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।

এই বিভাগের সব খবর

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের চুক্তি সই করেছে সরকার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে, সেজন্য...

সর্বশেষ

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...