শনিবার, ২০ জুন ২০২৬

গ্যাস সংকটে সিইউএফএল এর উৎপাদন বন্ধ

- Advertisement -
Single page 1st Paragraph

আবারও গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ হলো দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানির (সিইউএফএল)। গত শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়।এর আগে গত ২৭ মার্চ গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায় সিইউএফএল কারখানা। পরে ৫ এপ্রিল চালু হয়ে এক মাস পর আবারও কারখানা বন্ধ করতে হলো।

রোববার(৭ মে) বিষয়টি নিশ্চিত করেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান। তিনি জানান, ‘গত ৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত যুক্তরাজ্যের একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে সিইউএফএল কারখানার কনভার্টার ক্যাটালিস্ট পরিবর্তন করা হয়। পরবর্তীতে ক্যাটালিস্ট এমোনিয়া উৎপাদন উপযোগী করে তোলার ও রিডাকশনের জন্য হালদার টপসো, ডেনমার্ক থেকে আগামী ১০ মে একটি বিশেষজ্ঞ টিম কারখানায় আসার কথা রয়েছে। কিন্তু কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে করে বিদেশি বিশেষজ্ঞ টিমের ক্যাটালিস্ট পরিবর্তনের কাজ সম্পাদন করা নিয়ে অনিশ্চতায় পড়েছি আমরা।’

তিনি আরও বলেন, ‘গ্যাস সংকটসহ নানান কারণে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়লে বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশে মরিচা পড়ে ও বিকল হয়ে যায়। এতে ক্ষতির মুখে পড়ে কারখানাটি। আমরা বিষয়টি কেডিসিএল কর্তৃপক্ষকে চিঠির মাধ্যামে জানিয়েছি এবং গ্যাস সরবরাহের জন্য তাদের অনুরোধও করেছি।’

সিইউএফএল কারখানা সূত্র জানায়, কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন তিন কোটি টাকার বেশি লোকসান গুনতে হচ্ছে। কারখানাটি চালু থাকলে দৈনিক ১ লাখ মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...