বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে যন্ত্রাংশ চোর চক্রের ১৬ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরে পরিত্যক্ত অবস্থায় থাকা রাষ্ট্রায়ত্ত সাঙ্গু প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের যন্ত্রাংশ চুরির সময় ১৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে গভীর সমুদ্রে কোস্টগার্ড সদস্যরা নিজস্ব জাহাজ নিয়ে অভিযান চালায় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হল- নুরুল ইসলাম (৪০), মারুফ (২৫), সাদেক (২৮), তাসিব (১৯), সজিব (১৮), হামিদ (৩৩), মফিজ (২৫), সোহেল (২৭), সোহরব (৪৩), বাবুল (৩৮), মুন্না (৩৫), তানভীর (৩৪), তুহিন (২৭), বাবু (২৯), সিদ্দিক (৪০) ও জসিম (৫০)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আব্দুর রহমান জানান, সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাছে দু’টি বড় নৌকার সন্দেহজনক অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ডের টিম ‘পোর্টে গ্র্যান্ডে’ জাহাজ নিয়ে ঘটনাস্থলে যায়।

দেখা যায়, কয়েকজন লোক মিলে গ্যাসক্ষেত্রের বিভিন্ন কাঠামো কেটে নৌকায় তুলছে। দ্রুত অভিযান চালিয়ে কেটে ফেলা যন্ত্রাংশসহ ১৬ জনকে আটক করা হয়। এ সময় গ্যাসক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঠামো, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডিার উদ্ধার করা হয়েছে।

১৬ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড কর্মকর্তা আব্দুর রহমান বলেন, তারা বেশকিছু দিন ধরে বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাসক্ষেত্রের কাঠামো ও গুরুত্বপূর্ণ মালামাল চুরির সঙ্গে জড়িত। এসব মালামাল তারা চট্টগ্রামের ভাটিয়ারিতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

সাঙ্গু গ্যাসক্ষেত্র বর্তমানে পরিত্যক্ত অবস্থায় আছে। ১৯৯৬ সালে চট্টগ্রামের সলিমপুরে স্থলভাগ থেকে ৫০ কিলোমিটার দুরত্বে বঙ্গোপসাগরে এই গ্যাসক্ষেত্র আবিষ্কার করা হয়। অস্ট্রেলিয়ান বহুজাতিক কোম্পানি সান্তোস ২০১৪ সাল পর্যন্ত এই ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদন করে। এরপর থেকে গ্যাস উৎপাদন কমে গেলে ক্ষেত্রটি বন্ধ করে দেয়া হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...