রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বোয়ালখালীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ

গাড়ি ভাংচুর

- Advertisement -
Single page 1st Paragraph

বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণমাধ্যমের একটি গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

বুধবার (৫ জানুয়ারি) সকালে আহলা করলডেংগা ইউনিয়নের আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে। ওইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।

জানা গেছে, আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...