শনিবার, ২৭ জুন ২০২৬

হাটহাজারীতে অগ্নিকান্ডে এক শিশুর মৃত্যু, আহত ৫: ক্ষয়ক্ষতি ৩০ লাখ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের হাটহাজারীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে রুহান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়। এসময় নারীসহ আরও ৬ জন দ্বগ্ধ হয়। এতে ক্ষয়ক্ষতি আনুমানিক ৩০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ১০ নভেম্বর (বুধবার) ভোররাতে পৌরসভার ১ নং ওয়ার্ডে রঙ্গীপাড়া এলাকার ফজল হক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। অগ্নিদগ্ধরা হলেন, আনোয়ার খাতুন (৪৫, বৃষ্টি (৬), লাকী আক্তার (৩৫), কালু মিয়া (১৮), ছনোয়ারা বেগম (৬৫) ।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে ঐ এলাকায় আবু তাহের বসত ঘর থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে ৬ পরিবারের বসত ঘর ও ঘরের রক্ষিত যাবতীয় মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সংবাদ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, আবু তাহের, মো. শাহ আলম, মাবিয়া খাতুন, নুরুল আলম, নুর বেগম ও ফুরুক আহম্মদ। অগ্নিদগ্ধরা হলেন, আনোয়ার খাতুন (৪৫, বৃষ্টি (৬), লাকী আক্তার (৩৫), কালু মিয়া (১৮), ছনোয়ারা বেগম (৬৫) তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে বলে স্থানীয় ক্ষতিগ্রস্থ পরিবারের পার্শ্ববর্তী বসতঘরের মো. কাশেম গণমাধ্যমকে জানান।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম ও পৌর সভার সহায়ক কমিটির সদস্য আলী আজম ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহজাহান বলেন, অগ্নিকান্ডে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে উপজেলা প্রশাসনের থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে দুই বান্ডিল টিন, ৬ হাজার টাকা, ৫ টি করে কম্বল ও খাদ্যসাসগ্রী বিতরণ করা হয়েছে। তাছাড়া অগ্নিদগ্ধ হয়ে রুহান মৃত্যুর কারণে তার দাফনের জন্য ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ পরিবারকে পৌরসভার পক্ষ থেকে ৫০ কেজি ওজনের তিন বস্তা চাউল দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...