প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএমে বা ব্যালেট শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব না। ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হচ্ছে রাজনোইতিক দল গুলোর অংশগ্রহণ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
সিইসি বলেন, কমিশন এখনো মনে করে ইভিএমের মাধ্যমে অভিযোগবিহীন ভোট করা সম্ভব কিন্তু ব্যালেটে ভোট করলে একটা কথা প্রচলন আছে যে রাতে ভোট করা সম্ভব। কিন্তু ইভিএমে সেটা সম্ভব না। কারণ সকাল আটটার আগে মেশিনটা চালু করা সম্ভব না। তবুও ব্যালটে সুষ্ঠু ভোট করতে কমিশনের চেষ্টার কমতি থাকবে না।
সব দল অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হয় জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলোর উচিত আলাপ আলোচনা করে নির্বাচন কমিশনের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা। যাতে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট করা যায়।
আগাম নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, আগাম নির্বাচনের কোনো প্রস্তুতি নেই। রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি কমিশন। একাডেমিক আলোচনায় বলা হয়েছিলো, সংসদ নির্বাচনের প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার।
এসময় অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

