শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খুলশীতে ডাস্টবিনে মানুষের কাটা হাত উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ডাস্টবিন থেকে পুর্ণবয়ষ্ক মানুষের একটি কাটা হাত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১টার দিকে থানার ঢেবারপাড় এলাকার কুসুমবাগ আবাসিক এলাকার থেকে হাতটি উদ্ধার করা হয়।

হাতটি কার তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, উদ্ধার হওয়া কাটা হাতটিতে জখম ছিল। তাতে কাঠাছেঁড়া ও সেলাইও দেখা গেছে। হাতটিতে পচন ধরে যাওয়ায় এটি আসলে নারী নাকি পুরুষের হাত তা বোঝা যাচ্ছিল না। আর এটি আসলে কোনো হাসপাতালের মেডিকেল বর্জ্য কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

ওসি বলেন, হাসপাতালে এ ধরনের বর্জ্য ইনসিনিটারে (পুড়িয়ে ফেলার) নিয়ম রয়েছে। এভাবে বাইরে ডাস্টবিনে ফেলা শাস্তিযোগ্য অপরাধ। সবগুলো বিষয়ে নিশ্চিত হতে উদ্ধার করা কাটা হাতটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিকে পাঠিয়েছি।

খুলশী থানার এসআই মো. সাহেদ খান বলেন, ডাস্টবিনের পাশে একটি কাটা হাত পরিত্যক্ত অবস্থায় দেখে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে হাতটি উদ্ধার করি। হাতটির আঙ্গুলের ছাপ সংগ্রহ করা যায় কিনা চেষ্টা করে দেখা হবে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...