সোমবার, ২৯ জুন ২০২৬

এবার কবুতরের খাঁচায় মিলল ২৮ লাখ টাকার ইয়াবা!

- Advertisement -
Single page 1st Paragraph

কবুতরের খাঁচায় কবুতর নেই। শূণ্য খাঁচা নিয়ে মো. ওসমান গণি (২৮) নামে একজন সীমান্ত উপজেলা টেকনাফ থেকে নীল দরিয়া পরিবহনে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হলেন। তবে কবুতর ছাড়া খাঁচার যে রহস্য, তা কেবল খাঁচার মালিকই জানতেন। সুুন্দর খাঁচার কারুকাজ দেখে মুগ্ধ বাসের যাত্রীরা। কিন্তু শেষ রক্ষা হলো না। খাঁচার আসল রহস্য উদঘাটন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে টেকনাফের করলিয়া চেকপোস্টে গাড়ি তল্লাশি করলে খাঁচাটি দেখে এর মালিক খোঁজেন। পরে মালিকের আচরণ সন্দেহ হলে অভিনব কায়দায় লুকানো ৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা বেরিয়ে আসে। যার মূল্য ২৮ লাখ ১২ হজার ৫’শ টাকা। আটককৃত যুবক মো. ওসমান গনি কক্সবাজারের করলিয়া এলাকার মো. ইউসুফ আলীর পুত্র বলে জানায় বিজিবি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, টেকনাফ থেকে কক্সবাজারগামী নীল দরিয়া পরিবহনের একটি গাড়িতে তল্লাশির সময় কবুতরের খাঁচা নিয়ে এক ব্যক্তির আচরণ সন্দেহ হয়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশী পর তার সাথে থাকা কবুতরের খাঁচায় অভিনব কায়দায় লুকানো ৯ হাজার ৩’শ ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...