শুক্রবার, ১০ জুলাই ২০২৬

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি : আইজিপি

- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সেটি ইন্টারপোল গ্রহণ করেছেও বলে জানিয়েছেন তিনি।

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল গ্রহণ করেছে।’

সোমবার (২০ মার্চ) চট্টগ্রামের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, ‘আরাভ খানের ডাকে তারকারা কী কারণে গেছেন সেটা নিশ্চয়ই তারা বলবেন। আমরা এই বিষয়ে খবর নেব। অনেক সময় দেখা যায়, একজন বিজ্ঞাপনের জন্য যায়, বিভিন্ন অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানে গেলেই যে অপরাধে জড়িত থাকবে সেটা তো বলা যায় না। তবে বিষয়টি পুলিশের পক্ষ থেকে দেখা হচ্ছে।’

আইজিপি আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সম্পূর্ণরূপেই পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। জেলা পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ত্রিপল আরসিসহ সবাই মিলে কাজ করছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীরা যেসব কাজ করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রতিটি ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন না যে আমরা ছাড় দিচ্ছি। যে ঘটনা ঘটছে একটি একটি করে ব্যবস্থা নেয়া হবে। যে ঘটনা ঘটছে বাংলাদেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৫ মার্চ এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে ৬০ কেজি সোনা দিয়ে বানানো হয় বাজপাখির আদলে লোগো, যা তৈরিতে খরচ হয় প্রায় ৪৫ কোটি টাকা। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন আরাভ খান। তখনই তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তারা।

আরাভ খান ওরফে ররবিউল ইসলাম ২০১৮ সালে পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার ফেরারি আসামি। গত ২০২০ সালে তিনি দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে জালিয়াতির মাধ্যমে সেখানকার পাসপোর্ট নেন, যাতে নাম দেন আরাভ খান।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...