সোমবার, ২৭ জুলাই ২০২৬

জয়দেবপুরে জনতার আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে সর্বত্র

- Advertisement -
Single page 1st Paragraph

আজ ২০ মার্চ। একাত্তর সালের এদিন ছিল খুব টালমাটাল। একদিন আগে ঢাকার অদূরে গাজীপুর ও জয়দেবপুরে সংগঠিত জনতার সশস্ত্র আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে শহর, পাড়া ও মহল্লায়। সকাল থেকে মিছিলের ঢল নামে ঢাকার অলিগলি, এমনকি দেশের বিভিন্ন এলাকায়। ভীষণ উত্তেজনা নিয়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন মুক্তিকামী জনতা। সেখানে সভা-সমাবেশ চলে দিনভর। অন্যদিকে ঢাকায় প্রেসিডেন্ট হাউসে ইয়াহিয়া-মুজিবের চতুর্থ দফা বৈঠক হয়। বৈঠক-আলোচনার আড়ালে জনতার আন্দোলন থামাতে কৌশল নির্ধারণে ব্যস্ত থাকেন পাকিস্তানি শাসকরা। এ দিন তারা অপারেশন সার্চলাইটের সিদ্ধান্ত চূড়ান্ত করে।

২০ মার্চ আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মধ্যে দেশের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে অনুষ্ঠিত হয় চতুর্থ দফা বৈঠক। এ বৈঠক চলে ২ ঘণ্টা ১০ মিনিট। বৈঠকে উভয়পক্ষের উপদেষ্টারা অংশ নেন। আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, আমাদের আলোচনা এগিয়ে চলছে। আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই। সময় এলে আমি অবশ্যই বিস্তারিত বলব। বৈঠকে শেখ মুজিবুরের সঙ্গে ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম, খোন্দকার মোশতাক আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, কামারুজ্জামান, তাজউদ্দীন আহমদ ও ড. কামাল হোসেন।

আলোচনায় প্রেসিডেন্ট ইয়াহিয়াকে সহায়তা করেন বিচারপতি এ আর কর্নেলিয়াস, লে. জেনারেল পীরজাদা এবং কর্নেল হাসান। অন্যদিকে কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতানা, ন্যাশনাল আওয়ামী পার্টি প্রধান খান আবদুল ওয়ালী খান, জমিয়তে উলামায়ে ইসলামের সম্পাদক মাওলানা মুফতি মাহমুদ, পাঞ্জাব কাউন্সিল মুসলিম লীগ সভাপতি সরদার শওকত হায়াত খান, পশ্চিম পাকিস্তান ওয়ালী ন্যাপের সাধারণ সম্পাদক গাউস বখত বেজেঞ্জো আর ক্যাম্বেলপুর থেকে নির্বাচিত কাউন্সিল লীগ দলীয় জাতীয় পরিষদ সদস্য পীর সাইফুদ্দিন এদিন সকালে মিয়া দৌলতানার ইন্টারকন্টিনেন্টাল হোটেল-কক্ষে এক বৈঠকে মিলিত হন।

২০ মার্চে কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক সমাবেশে সাবেক নৌ সেনারা স্বাধিকার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করতে সম্মিলিত মুক্তিবাহিনী কমান্ড গঠন করতে তারা সশস্ত্রবাহিনীর সাবেক বাঙালি সৈন্যদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে তারা মিছিল করে বঙ্গবন্ধুর ঢাকার ধানমন্ডির বাসভবনে যান।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...