বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

নগরীর মার্কেটগুলোতে ভ্যাট বুথ বসিয়েছে কাস্টমস

- Advertisement -
Single page 1st Paragraph

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) জনপ্রিয় করতে, অনলাইনে ভ্যাট নিবন্ধন নিতে, ভ্যাট রিটার্ন দাখিল করতে এবং ভ্যাট সেবা করদাতাদের দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্যাট বুথ স্থাপন করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। গতকাল রোববার এবং আজ সোমবার (১০ ও ১১ অক্টোবর) দুই দিনব্যাপী এই কমিশনারেটের আওতাধীন আটটি (আগ্রাবাদ, চট্টলা, চান্দগাঁও, পটিয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) বিভাগীয় ভ্যাট দপ্তরের আওতাধীন ১৫টি মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করে সেবা দেয়া হচ্ছে। ভ্যাট কর্মকর্তা ও দোকান মালিক সমিতির সদস্যদের সমন্বয়ে ভ্যাট বুথ স্থাপন করে সেবা দেয়া হচ্ছে। চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার অনুরূপা দেব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাটসংশ্লিষ্ট সব ধরনের সেবা দেয়া হচ্ছে। করদাতারা নিজস্ব ব্যবসা প্রাঙ্গণ থেকে যাতে প্রয়োজনীয় ভ্যাট সেবা নিতে পারেন, সেজন্য এই ভ্যাট বুথ স্থাপন করা হয়। কমিশনার ব্যবসায়ীদের নিকটস্থ ভ্যাট বুথে এসে রিটার্ন দাখিল ও অন্যান্য সেবা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। যেকোনো অঙ্কের কেনাকাটায় মূসক চালান বুঝে নেয়ার জন্য অনুরোধ করেন তিনি।
চট্টগ্রাম ভ্যাট কমিশনারেটের সূত্রমতে, আগ্রাবাদ ভ্যাট বিভাগের আওতাধীন নিউ মার্কেট (বিপণিবিতান), রিয়াজউদ্দিন বাজার, বার্লি আর্কেড ও টেরীবাজারে ভ্যাট বুথ স্থাপন করা হয়। চট্টলা বিভাগের আওতাধীন ইউনেস্কো সিটি সেন্টার, কনকর্ড, খুলশী টাউন সেন্টার, সানমার ওশান সিটি, ফিনলে স্কয়ার, চিটাগং শপিং কমপ্লেক্স ও আফমি প্লাজায় ভ্যাট বুথ স্থাপন করা হয়। চান্দগাঁও বিভাগীয় দপ্তরের আওতাধীন স্বজন সুপার মার্কেট ও ষোলোশহর সুপার মার্কেটে ভ্যাট বুথ স্থাপন করা হয়। কক্সবাজার বিভাগীয় দপ্তরের আওতাধীন বড়বাজার ও কেরানীহাটে ভ্যাট বুথ স্থাপন করা হয়। এছাড়া পটিয়া, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান বিভাগীয় দপ্তরে হেল্প ডেস্ক থেকে মূসক সংক্রান্ত সব সেবা দেয়া হবে। ভ্যাট বুথে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা দেয়া হচ্ছে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...