শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে এবার তুলার গোডাউনে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কীভাবে লেগেছে সেটিও এখনো জানা যায়নি।

তবে স্থানীয় সূত্র জানায়, সীতাকুন্ড থানাধীন কুমিরা ইউপি ৪নং ওয়ার্ডস্থ ছোট কুমিরা ন্যামসান ডিপোর পশ্চিম পাশে ইউনিটেক্স লিঃ এর তুলার গোডাউনে ওয়েল্ডিং করার সময় আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনের পূর্ব পাশেই ন্যামসান ডিপোর ও বৈদ্যুতিক খুটির অবস্থান। তুলার গোডাউন হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানা যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লাগার সংবাদ পেয়েছি। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আছেন।’

সীতাকুণ্ড যেন মৃত্যুকূপ। একের পর এক আগুন লাগার ঘটনা। দুর্ঘটনা লেগেই রয়েছে। সীমা প্ল্যান্ট এ বিস্ফোরণের ছয়দিন পর আবার ঘটেছে আগুন লাগার ঘটনা।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...