শনিবার, ৩০ মে ২০২৬

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

আবারো ভয়াবহ আগুন লেগেছে কক্সবাজারের উখিয়ার বালুখালী (১১ নম্বর) রোহিঙ্গা ক্যাম্পে । আগুনের ভয়াবহ লেলিহান শিখায় জ্বলছে একর পর এক রোহিঙ্গা বাড়ি। আগুন নিয়ন্ত্রণে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা।

রবিবার (৫ মার্চ) বিকাল সোয়া তিনটার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘন্টাখানেক চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত এপাশ ওপাশ ছড়াচ্ছে। অধিবাসীরা প্রাণ নিয়ে দৌড়ে পালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুুলিশ, এপিবিএন, দমকল বাহিনীসহ সাধারণ রোহিঙ্গা এবং স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

উল্লেখ্য, এর আগেও বালুখালীর ৯-১০ নাম্বার ক্যাম্পেও আগুরন লেগে হাজারাধিক রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হয়েছিল শত শত রোহিঙ্গাকে। আবার আগুন লেগে শত শত ঘর পুড়ে অগণিত রোহিঙ্গা ঘরহীন হবে আজ, এমনটি জানিয়েছে স্থানীয়রা।

এই বিভাগের সব খবর

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে...

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাজধানীর ইসিবি...

সর্বশেষ

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের...

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর...

শাহাদাতবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের...

৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে...