মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে উদ্ধার কার্যক্রম সমাপ্ত

- Advertisement -
Single page 1st Paragraph

সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার কার্যক্রম সমাপ্ত হয়েছে । রোববার (৫ মার্চ) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় দিনের উদ্ধার কার্যক্রমে নতুন করে কোন মরদেহ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কার্যক্রমও ইতোমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন বলেন, নতুন করে কোন দুর্ঘটনার সম্ভবনা নেই। তারপরও আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।

তিনি আরও বলেন, যারা নিহত হয়েছেন তাদের জন্য মালিকপক্ষ থেকে একটা ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও হতাহতদের জন্য সহায়তা কেন্দ্র এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, সকাল সাড়ে ৭টা থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু হয়ে সাড়ে ১১টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয়।

সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বিস্ফোরক অধিদফতরের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, প্ল্যান্ট থেকে যে কলামের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারে ভরা হয়, সেটি বিস্ফোরিত হয়েছে। অক্সিজেন ছাড়াও কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের সিলিন্ডার দেখা গেছে। প্ল্যান্টের চারটি পয়েন্টে সিলিন্ডারে গ্যাস ভরার ব্যবস্থা রয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে, সেখানে অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ হয়নি। তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এতে আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে। কমিটিতে সদস্য করা হয়েছে- পুলিশ সুপারের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রামের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (এসিল্যান্ড), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, বিস্ফোরক পরিদপ্তরের প্রতিনিধিকে।

প্রসঙ্গত, সীতাকুণ্ড উপজেলার কদমরসুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীমা অক্সিজেন লিমিটেড নামের প্ল্যান্টে শনিবার (৪ মার্চ) বিকেলে হঠাৎ বিস্ফোরণে ৬ জন নিহত হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় ৩৩ জনকে।

২০২২ সালের ৪ জুন রাতে সীমা অক্সিজেন প্লান্ট থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত হন। আহত হন প্রায় ২০০ লোক। ওই ঘটনার পর একই এলাকায় সীমা অক্সিজেন প্লান্টের দুর্ঘটনায় হতাহতের ঘটনা এই শিল্প এলাকার মানুষকে আবারও ভাবিয়ে তুলেছে।

এই বিভাগের সব খবর

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন। সোমবার স্থানীয়...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন স্বৈরাচারবিরোধী মিছিলে অংশগ্রহণকালে পুলিশের গুলিতে নিহত হন। নূর হোসেনের এই আত্মত্যাগ...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি হসপিটালের সামনে একটি পুরনো চাঁদের গাড়ি নামে পরিচিত ফোর হুইলার জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সর্বশেষ

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন

সৌদি আরবের সাথে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত...

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের...

খাগড়াছড়িতে মধ্যরাতে গাড়িতে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের পানখাইয়া পাড়া রোডে কে এইচ সিটি...

কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ...

সৌরবিদ্যুৎ স্থাপন করলে মার্কেট বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকবে না : চিটাগাং চেম্বার সভাপতি

নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় মার্কেট বা শপিংমলের ছাদে সৌরবিদ্যুৎ...

আগ্রাবাদে সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট অবৈধ...