সোমবার, ২৫ মে ২০২৬

ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হয় তবেই আসে সাফল্য : তাপস বড়ুয়ার বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে আজাদী সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, প্রত্যেকের জীবনে ঝুঁকি থাকে। ঝুঁকি থাকে প্রত্যেক কাজেও। তারপরও সাহস করে এগিয়ে যেতে হয়। যেকোনো জায়গা থেকে প্রথম পদক্ষেপটা নিতে হয়। তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়, আসে সাফল্য। তাপস বড়ুয়াও সাহস করে বাইরে যাওয়ার উদ্যোগ নিয়েছে বলেই আজ সে এই অবস্থানে। জাপান সফর নিয়ে তাপস বড়ুয়ার ভ্রমণ কাহিনী ‘পাতা ঝরার উৎসবে’ বইয়ের দ্বিতীয় সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে এম এ মালেক এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।

বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বইয়ের লেখক তাপস বড়ুয়া, তার সহধর্মিণী তনুশ্রী বড়ুয়া, মুক্তিযোদ্ধা সিরু বাঙালি, ড. সংঘপ্রিয় মহাথেরো, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক আরো বলেন, একজন সফল ব্যক্তির পেছনে সবসময় একজন নারী থাকেন। তাপস বড়ুয়ার ক্ষেত্রেও তার স্ত্রী তনুশ্রীর ভূমিকা রয়েছে। অনুপ্রেরণা রয়েছে। মানুষ বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আমি বলি– সংসার সুখের হয় দুজনের গুণে। একজন আরেকজনকে মানিয়ে চলতে হয়, তবেই সংসার সুখের হয়। তারা দুজন একে অপরকে মানিয়ে চলতে পারছে বলেই আজ সফল বলা যায়। তাপস ২০ বছর আগে জাপান সফরে গিয়ে এই বই লিখেছিল। এখন ১৯ বছর ধরে আমেরিকায় থাকছে। আমেরিকাতে যা দেখছে, তা নিয়েও সে লিখবে বলে আমি আশা রাখি।

সভাপতির বক্তব্যে কবি–সাংবাদিক রাশেদ রউফ বলেন, তাপসের অনেকগুলো ভালো দিক আছে। তিনি কথা কম বলেন, কাজ করেন বেশি। সৃজনশীল একজন মানুষ। ১৯ বছর ধরে বাইরে থাকলেও মাঝে মাঝে কিন্তু আজাদীতে লিখেন। আলোকচিত্রী সাংবাদিক হিসেবে তাপস বড়ুয়ার পরিচিতি ও জনপ্রিয়তা ঈর্ষণীয় ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তী বলেন, তখন একটি মোটর সাইকেলে করে পুরো চট্টগ্রাম শহর এবং শহরের বাইরেও দাপিয়ে বেড়াতেন তাপস বড়ুয়া। তিনি একজন তারকা সাংবাদিক। এখনো তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। আজাদী ও তাপস বড়ুয়া যেন অবিচ্ছেদ্য অংশ।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বোস্টন প্রবাসী তাপস বড়ুয়া বলেন, আমি ছিলাম আলোকচিত্রী সাংবাদিক। কিন্তু আমার যে দুকলম লেখা– এর অনুপ্রেরণা দৈনিক আজাদী। আজাদীতে থাকাকালীন আমি জাপানে যাওয়ার সুযোগ পাই। সেখানে গিয়ে যা দেখি, আমার ভালো লাগে। বিস্ময় জাগে। আমি ছবি তুলি। পরে খণ্ড খণ্ড করে তা আজাদীতে লিখি। গাছের পাতা লাল হয়ে ঝরে। জাপানিরা তাকে ‘ঐশিকি’ বলে। বাংলায় পাতা ঝরার উৎসব। আমেরিকা গিয়ে প্রথম দিকে জীবনযুদ্ধে নামতে হয় উল্লেখ করে তিনি বলেন, যার কারণে ওই লেখালেখি থেকে বলতে গেলে কিছুটা বিচ্যুত হয়ে পড়ি। জাপান ভ্রমণ নিয়ে লেখা এই বই আমার সৃষ্টি। আনন্দের বিষয়। সৃজনশীল কাজ আমাকে খুব টানে। হঠাৎ সিদ্ধান্ত নিয়ে এই প্রকাশনা উৎসব। এটি আমেরিকা যাওয়ার পর আমাকে নিশ্চয় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। এসব কাজে সবসময় অনুপ্রেরণা দেয়ায় স্ত্রী তনুশ্রীকে আন্তরিক ধন্যবাদ জানান দৈনিক আজাদীর এক সময়ের আলোকচিত্র সাংবাদিক তাপস বড়ুয়া।

তাপস বড়ুয়ার সহধর্মীনি তনুশ্রী বড়ুয়া বলেন, মানুষের বেঁচে থাকার জন্য তার ভালো লাগার জিনিসগুলো ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই তাপস বড়ুয়ার ভালো লাগার বিষয়গুলো ধরে রাখার চেষ্টা। এই শহর তাকে (তাপসকে) যেন একটা গতি দেয়। আমরা আমেরিকা গেলেও আমাদের শিকড় কিন্তু এখানেই, আজাদীতেই। এই যে বইটির দ্বিতীয় সংস্করণের প্রকাশনা উৎসব হচ্ছে, আমেরিকা গিয়েও তার অনেক ভালো লাগবে। অনুষ্ঠানে আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সবার ভালোবাসা আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে।

শৈল বড়ুয়া সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে সাংবাদিক আজাদ তালুকদার, গল্পকার ও অনুবাদক ফারজানা রহমান শিমু, কবি দীপক বড়ুয়া, কল্লোল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও বাইরে চলা তীব্র সমালোচনার মুখে নিজের শক্ত অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি...

সর্বশেষ

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...

ইরানের সঙ্গে ওবামার চেয়ে ‘ভালো’ চুক্তি করব: ট্রাম্প

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে নিজের প্রশাসনের ভেতরে ও...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন।...

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ

বাঙালির অনুপ্রেরণার প্রতীক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম...

মধ্যরাতে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসীদের হামলা-গুলিবর্ষণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে...