শনিবার, ১১ জুলাই ২০২৬

রাতে আঁধারে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে অটোরিকশার সংর্ঘষ; নিহত-১,আহত-৩

রাউজানে পাঞ্জাবির মাপ আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দর্জি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হাফেজ বজলুল রহমান সড়কে রাতের আঁধারে সড়কের উপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে বিশ্বজিৎ দে (৩৫) নামের দর্জি নিহত হয়েছেন। আরো তিনজন আহত হয়েছেন। নিহত বিশ্বজিৎ দে রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মন্ডলের বাড়ীর (ভুতু ডাক্তারের বাড়ি) মৃত বলরাম দের পুত্র এবং নোয়াপাড়া পথেরহাটের সেঞ্চুরি টেইলার্সের মালিক।
আহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলা বেতাগী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দয়াল মাস্টারের বাড়ির সমীর সেনের ছেলে আকাশ সেন(১৮), বাবুল চৌধুরীর পুত্র জয় চৌধুরী (২২) এবং রাহুল দাশের ছেলে প্রবীর দাশ (২৭)।
আহতদের মধ্যে প্রথম দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক।
২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যা ৭টার দিকে হাফেজ বজলুল রহমান সড়কের রাউজান-রাঙ্গুনিয়া সীমান্তে মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা ৭টার দিকে অন্ধকারে সড়কের উপর একটি বালুবাহী ট্রাক দাঁড়িয়ে থাকে। এমন সময় পাহাড়তলী চৌহমুনিমুখী একটি দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশা সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন হতে ধাক্কা দিয়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় ৪জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পথেরহাট পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান হতে বিশ্বজিৎ দেকে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানখার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, ঘটনাটি রাঙ্গুনিয়ায় ঘটেছে। এই ঘটনায় বিশ্বজিৎ নামের এক দর্জি নিহত হয়। তার লাশ বর্তমানে এভারকেয়ার হাসপাতালে রয়েছে।
নিহতের শ্যালক ইমন দে জানান, বেতাগীর একটি বিবাহের অনুষ্ঠানের পাঞ্জাবির মাপ নেওয়ার জন্য আমিসহ গিয়েছিলাম। মাপ নিয়ে ফেরার পথে রামগতি হাটে একটি সিএজিতে উঠি। আমাদের অটোরিকশাটি ছাড়ার এক থেকে দেড় মিনিটের মাথায় হঠাৎ একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এরপর কিছু মনে নেই। অটোরিশায় ৫ জন যাত্রী ছিল। সবাই কমবেশি আহত হয়েছেন। দাদার লাশ বর্তমানে এভারকেয়ার হাসপাতালে রয়েছে। নিহত বিশ্বজিৎ দে ৬ বছরের এক পুত্র ও এক মাস বয়সী এক কন্যা সন্তানের জনক।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...