শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী

ইমপেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান হলেন ওয়াহিদ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন দৈনিক আজাদী’র পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যবসায়ী নাফিদ নবী। ইমপেরিয়াল হাসপাতালের গঠনতন্ত্র অনুসরণ করে পরিচালকমন্ডলী সম্প্রতি নতুন এ পরিচালনা পর্ষদ গঠন করেন।

ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া ওয়াহিদ মালেক দৈনিক আজাদী প্রকাশনা ছাড়াও আজাদী প্রিন্টার্স লিমিটেডের পরিচালক হিসেবে গত ২৫ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

ইমপেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেয়া নাফিদ নবী শুরু থেকে এ হাসপাতালের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া তিনি দেশের গার্মেন্টস শিল্পের অন্যতম কৃতি ব্যবসায়ী। গত ২০ বছরের বেশি সময় ধরে বিএসএ গ্রুপের ‌অন্যতম শীর্ষ কর্ণধার হিসেবে তিনি আরএমজি, জাহাজ শিল্প, সিমেন্ট কারখানা ও পিপি ব্যাগস, স্টক মার্কেট ব্যবস্থাপনায় জড়িত রয়েছেন।

হাসপাতালের নতুন চেয়ারম্যান ওয়াহিদ মালেক এই হাসপাতালের মাধ্যমে বিশ্বমানের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি ইমপেরিয়াল হাসপাতালে উন্নত, টেকসই এবং সর্বোপরি রোগী ও কর্মবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে অঙ্গীকারাবদ্ধ। তিনি দেশের সকল পর্যায়ের মানুষের পাশাপাশি উপমহাদেশে এই হাসপাতালের সেবা ছড়িয়ে দিতে চান। তিনি ইমপেরিয়াল হাসপাতালকে মানুষের আস্থা ও ভরসার জায়গা হিসেবেও গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন।

হাসপাতালের নতুন ব্যবস্থাপনা পরিচালক নাফিদ নবী এই হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানে সর্বোত্তম নৈতিকতা, রোগীর নিরাপত্তা ও সর্বোপরি সর্বোচ্চ গুণগতমান বজায় রেখে রোগীর সেবা নিশ্চিতকরণে অঙ্গীকারাবদ্ধ। তার গতিশীল নেতৃত্বে ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডের স্বাস্থ্য সেবায় প্রত্যাশিত নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...