শনিবার, ১১ জুলাই ২০২৬

হালিশহরে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, ড্রেনে পড়েছে ৪০ হাজার লিটার ডিজেল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে ৪০ হাজার ডিজেল ড্রেনে পড়ে গেছে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হালিশহর থানাধীন সিজিপিওয়াই-এ প্রবেশের পর ওয়াগন তিনটি লাইনচ্যুত হয়। এর মধ্যে দু’টি ওয়াগন পুরোপুরি এবং একটি আংশিক কাত হয়ে তেল নিঃসরিত হচ্ছে।
সিজিপিওয়াই-এর মাস্টার আবদুল মালেক বলেন, “পতেঙ্গা এলাকায় দু’টি ডিপো থেকে তেল ভর্তি করে ট্রেনটি ইয়ার্ডে এসেছিল। ইয়ার্ডের ভেতরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। ওয়াগন তিনটিতে ডিজেল ছিল। ওয়াগন থেকে গড়িয়ে পড়া ডিজেল ইয়ার্ড সংলগ্ন একটি ডেনে গিয়ে পড়ছে। আমরা তেল উদ্ধারের জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেছি।”

প্রতিটি ওয়াগন ৩০ হাজার লিটার তেল ধারণ করতে পারে জানিয়ে আবদুল মালেক বলেন, “রেলওয়ের ব্যবহারের জন্য চট্টগ্রাম থেকে ডিজেলের ওই চালান ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল।”

রেলওয়ের এক কর্মকর্তা জানান, দু’টি ওয়াগনের ডিজেল পুরোপুরি পড়ে গেছে বলে মনে হচ্ছে। অপরটির আংশিক পড়েছে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...