শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে বিএনপির সমাবেশে শ্লোগান নিয়ে দু’গ্রুপের মারামারি

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে স্থানীয় নেতাদের নামে শ্লোগান দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় এক কর্মী আহত হয়েছে।
আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউরিতে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে আহত কর্মীর নাম-পরিচয় জানা যায়নি। বিদ্যুৎ-গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানো, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি।

জানা গেছে, স্থানীয় নেতাদের নাম ধরে শ্লোগান দেয়া নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। একপর্যায়ে একটি পক্ষ লাঠিসোঠা নিয়ে অন্য পক্ষণকে মারধরে উদ্যত হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে যায়। পরে মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বেরিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সমাবেশগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিল পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতাদের বক্তব্য চলাকালেই দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। এসময় এক গ্রুপ কাঠ ও লাঠি হাতে অপর গ্রুপকে ধাওয়া দেয়। পরে বিশৃঙ্খল কর্মীদের শান্ত করেন নেতারা।

তারা জানান, বেলা আড়াইটার পর ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে দলে দলে আসতে শুরু করেন হাজারো নেতাকর্মী। এসময় অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারি বাধে। এরপর লাঠি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিকবার মঞ্চের সামনেই এ ঘটনা ঘটে। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপির সমাবেশ ঘিরে পুলিশ কাজীর দেউড়ি থেকে লাভলেন পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হয়।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...