পাঁচলাইশ যুব সংঘের ব্যবস্থাপনায় আল্লামা ছালেহ জহুর স্মৃতি বৃত্তি পরিক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার(২৮ জানুয়ারি) ২০২৩ শনিবার সকাল ১১টায় পাযুস মিলনায়তনে পাযুস চেয়ারম্যান হাজি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে, সাবেক মহাসচিব মোহাম্মদ আবু জাহেদ ও সাধারন সম্পাদক মোহাম্মদ এমরানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এটিএম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, মানুষের শ্রেষ্ঠ অর্জন শিক্ষা। আবার শ্রেষ্ঠ সম্পদও শিক্ষা। শিক্ষার্থীরা মেধার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করবে দেশ গঠনে ভূমিকা রাখবে সেটাই আমাদের প্রত্যাশা। সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, আলোকিত সমাজ বিনির্মানে পাঁচলাইশ যুব সংঘ ১৯৭৪ সাল থেকে অবদান রেখে আসছে, আমরা চাই সমাজের আলোকিত মানুষগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সেটাই প্রত্যাশা।
সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, লেখক, সাংবাদিক শওকত বাঙালি, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ফারহানা আফরিন জিনিয়া, পাঁচলাইশ যুব সংঘের সাবেক সভাপতি অধ্যাপক সিরাজুল আলম, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের আইন বিভাগের সহযোগি অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, আ’লীগ নেতা শহিদুল ইসলাম পিন্টু, বক্তব্য রাখেন, সাবেক সভাপতি খোরশেদ আলম চৌধুরী, মনজুর মোলম চৌধুরী,মোহাম্মদ ইদ্রিস, ওমর আলী, সাবেক মহাসচিব আবুল হাশেম খোকন, বৃত্তির পৃষ্ঠপোষক হাজি মোহাম্মদ সাইফুদ্দিন জহুর, অনুষ্ঠানের আহবায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম।
উপস্থিত ছিলেন, রফিক কন্ট্রাক্টর, মোহাম্মদ সেলিম রনি, মোহাম্মদ শাহজাহান, রাশেদা নুর,শামীম আরা খানম, দেলোয়ার হোসেন, নুর সাইদ রহিম, মোনতাসির প্রমূখ।
সভা শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।

