শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামে শীতবস্ত্র বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামের আমানত শাহ, গরীবুল্লাহ শাহ এবং মিসকিন শাহ দরগাহ এলাকায় শীতার্ত ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় মেয়র বলেন, পীর-আউলিয়াদের আত্মত্যাগেই চট্টগ্রামে ইসলাম প্রসার লাভ করেছে। পীর-আউলিয়ারা বিশ্বের নানা প্রান্ত থেকে এদেশে এসে ইসলামের আলো ছড়িয়েছেন। আমার পূর্ব-পুরুষ বহরদার পরিবারের পূর্বতনরাও সুদূর ইয়েমেন থেকে ব্যবসা ও ধর্ম প্রচারের উদ্দেশ্যে এদেশে আসেন। তৎকালীন সময়ে জাহাজের সমষ্টিকে বহর বলা হতো আর জাহাজের মালিককে বলা হতো বহরদার। পরবর্তীতে এদেশের মানুষের ভালবাসায় সিক্ত হয়ে তারা চট্টগ্রামেই স্থায়ী হন এবং ইসলাম প্রচার ও মানবসেবায় মনোনিবেশ করেন। এজন্য আমি সুযোগ পেলেই বিভিন্ন মাজারে গিয়ে প্রশান্তি লাভ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে আমি মাজারে আশ্রয় নেয়া দরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দিতে পেরে আনন্দিত।

এসময় মেয়রের সাথে চসিকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। শুক্রবার দিবাগত...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

সর্বশেষ

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...