রবিবার, ৩১ মে ২০২৬

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে : পেয়ারুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) পেয়ারুল ইসলাম ৪ টায় চট্টগ্রাম লালদিঘি পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্যে সাক্ষাতে মিলিত হন।
এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, সরকার গণতন্ত্রকে নিরাপদ, আইনের শাসন প্রতিষ্ঠা ও সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে সুরক্ষা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যাতে জনগণ ন্যায়বিচার পায়।
তিনি আরও বলেন, সরকার সব শ্রেণিপেশার মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিতের চেষ্টা করে যাচ্ছে। বিচার বিভাগের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন নির্যাতিত নারী, শিশু ও অ্যাসিড হামলার শিকারসহ সকলে যাতে সুবিচার পায়, আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বিচার বিভাগকে আরও শক্তিশালী করতে, সংবিধানের কার্যকারিতা নিশ্চিতে উদ্যোগ নিয়েছেন সরকার। আইনজীবীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবে। সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য অনুরোধ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের সময় সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
চট্টগ্রাম জেলান আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবু মোহাম্মদ হাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট এ এম জিয়াউদ্দিন, বিলকিছ আরা মিতু, মোঃ আব্দুল্লাহ আল-মামুন, মোস্তফা করিম, খোরশেদ আলম, আইনুল কামাল, তৌহিদুল ইসলাম, রোকনুজ্জামান মুন্না, লায়লা নূর, সেলিনা আকতার, তৌহিদুল বারী চৌধুরী, জাহিদুল ইসলাম চৌধুরী, সালাহ্উদ্দিন মনসুর চৌধুরী রিমু, এরশাদুর রহমান, আজিজ উদ্দিন হায়দার প্রমুখ।

এই বিভাগের সব খবর

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং তার স্বপ্নের বাংলাদেশ...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে...

সর্বশেষ

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনের...

ফটিকছড়িতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের উদয় পাথর...

শাহাদাতবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তমের...