শনিবার, ১১ জুলাই ২০২৬

গোসলের নগ্ন ভিডিও ধারণ করে নারীকে ব্ল্যাকমেইল, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে নগরে গোসলের নগ্ন ভিডিও ধারণ করে তরুণীকে ব্ল্যাকমেইল করার অভিযোগে আবু সুফিয়ান জুয়েল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম (সিটি) ইউনিট। এ সময় তার কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) নগরীর লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন। তিনি বলেন, মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত আবু সুফিয়ান জুয়েলকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল জানায়, তরুণীটি তার দুঃসম্পর্কের আত্মীয়। জুয়েল ওই তরুণীর বাসায় বেড়াতে গেলে গোপনে তার গোসলের নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের চাপ সৃষ্টি করে। ভুক্তভোগী রাজি না হলে শেষে নগ্ন হয়ে ভিডিও কলে কথা বলতে বাধ্য করে। তরুণীটি বাধ্য হয়ে নগ্ন অবস্থায় তার সাথে ভিডিও কলে কথা বললে জুয়েল স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে সে দৃশ্যগুলোও রেকর্ড করে। এরপর নগ্ন ভিডিওগুলো তার আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেবে বলে মোটা অঙ্কের টাকা দাবি করে। নিরুপায় হয়ে ভিকটিম জুয়েলকে ২৫ হাজার টাকা দেয়। এতেও জুয়েল ক্ষান্ত না হলে তিনি বাকলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তথ্যপ্রযুক্তির সহযোগীতায় গতকাল মঙ্গলবার লালখান বাজার এলাকা থেকে আবু সুফিয়ান জুয়েলকে গ্রেপ্তার করি।

এ সময় তার কাছ থেকে ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়। ফোনটিতে প্রাথমিকভাবে পরীক্ষা করে অভিযোগের সত্যতাসহ ঘটনা সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে। জুয়েলকে আজ বুধবার (২৫ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...