শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের ১০০ দেশে মুক্তির রেকর্ড গড়ছে ‘পাঠান’

- Advertisement -
Single page 1st Paragraph

নানা বিতর্ক পাশ কাটিয়ে একের পর এক রেকর্ডের মুখ দেখছে ‘পাঠান’। আগামীকাল মুক্তি পেতে যাওয়া এ সিনেমা দিয়ে ৪ বছরেরও বেশি সময় পর পর্দায় ফিরতে যাচ্ছেন ভারতের সবচেয়ে বড় সুপারস্টার। মুক্তির আগেই বক্স অফিসের সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে অ্যাকশন–থ্রিলারধর্মী এই ছবি।

বাণিজ্য বিশ্লেষকদের ধারণা মতে, মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৩০০ কোটির বেশি আয় তুলে নেবে ‘পাঠান’। এছাড়াও করোনা পরবর্তী সময়ে বলিউডের উদ্বোধনী দিনের রেকর্ড সংখ্যক আয় করতে পারে সিনেমাটি। ইতিমধ্যে মুক্তির প্রথম দিনে ৩৫-৪০ কোটি রুপি আয়ের পথেই রয়েছে পাঠান। এছাড়াও সর্বাধিক অগ্রিম টিকিট বিক্রি সহ নিত্য নতুন রেকর্ড গড়েই চলেছে শাহরুখের এই সিনেমা।

এত রেকর্ডের ভিড়ে এবার নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে মুক্তি পাবে সিনেমাটি, যা কোনো ভারতীয় চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ!

ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি’সুজা জানিয়েছেন, ‘বিদেশী অঞ্চলে যশ রাজ ফিল্মের জন্য সবচেয়ে বেশি পরিসরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছে পাঠান। প্রকৃতপক্ষে, এটি ভারতীয় চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী সর্বাধিক দেশে মুক্তির রেকর্ড! শাহরুখ খান আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে একজন। সিনেমাটি যে হাইপ বহন করছে তার পরিপ্রেক্ষিতে পাঠানকে সারা বিশ্বে মুক্তি দেওয়ার বিশাল চাহিদা রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘করোনা মহামারী পরবর্তীতে থিয়েটার ব্যবসার পুনরুজ্জীবনের কথা মাথায় রেখে পাঠান ১০০টির বেশি দেশে মুক্তি পাবে। এটি যশ রাজ ফিল্মস-এর স্পাই ইউনিভার্সের চতুর্থ সিনেমা। বিদেশী অঞ্চল থেকে পাঠান কতটা আয় করতে পারে, সে সম্পর্কে আমরা খুব উৎসাহী। বছরের শুরুতেই চলচ্চিত্র শিল্পকে চাঙ্গা করতে সক্ষম পাঠান।’

আদিত্য চোপড়ার উচ্চাভিলাষী স্পাই ইউনিভার্সের অংশ ‘পাঠান’ এবং এতে মুল ভূমিকায় অভিনয় করছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাহরুখ খান। সঙ্গে রয়েছে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।

এই বিভাগের সব খবর

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, আন্তর্জাতিক চাপ ছাড়া এই সংকট...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

সর্বশেষ

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...