মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সোর্সের হাতে সোর্স খুন, গ্রেপ্তার ৬

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় ২০ জানুয়ারি বিকালে খুন হন মোহাম্মদ কায়েস। এ ঘটনায় হওয়া মামলায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি বলছে, কায়েস আইনশৃঙ্খলা বাহিনীর ‘সোর্স’ ছিলেন। মাদক কারবারির তথ্য সংগ্রহ করতে গিয়ে তার সঙ্গে আরেক সোর্সের দ্বন্দ্ব হয়। সেই জেরে আইনশৃঙ্খলা বাহিনীর অপর কয়েকজন সোর্সের হাতে খুন হন কায়েস।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর ডিবি (বন্দর ও পশ্চিমের) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন।

গ্রেপ্তাররা হলেন, হুমায়ুন কবির মাসুদ, মো. খোকন, রফিকুজ্জামান সানি, নজরুল ইসলাম, মো. রায়হান ও আব্দুল কাদের জীবন।

ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘কায়েস হত্যায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তার করতে টানা ২২ ঘণ্টা অভিযান চালিয়েছে ডিবি। কায়েস নিজে একজন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স ছিলেন। তাকে হত্যায় গ্রেপ্তার সবাই আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স।’

তবে কায়েস ও হত্যাকারীরা কোন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স এবং হত্যার রহস্য উদঘাটনের বিস্তারিত জানাননি ডিবির এই কর্মকর্তা।

গত ২১ জানুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক সিডিএ আবাসিক এলাকায় রাস্তার পাশ থেকে মোহাম্মদ কায়েসের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিজ এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিলেন তিনি। এ ঘটনায় ২২ জানুয়ারি অজ্ঞাতপরিচয় আসামি করে হত্যা মামলা করেন তার বাবা আবু তাহের।

কায়েস হত্যার কারণ সম্পর্কে গ্রেপ্তারদের বরাতে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘এক মাদক কারবারির তথ্য সংগ্রহ করতে চার মাসে একসঙ্গে রাঙামাটি যান কায়েস ও হুমায়ুন কবির। দ্বিতীয় দফায় হুমায়ুন কবির সেখানে একা যান। তখন কারবারিরা তাকে মারধর ও হত্যাচেষ্টা করে। পাশাপাশি তাকে কারবারিরা জানায়, তাদের কায়েস জানিয়েছে হুমায়ুন পুলিশের সোর্স। সে ক্ষোভ থেকে কায়েসকে হত্যার পরিকল্পনা করেন হুমায়ুন।’

তিনি বলেন, কায়েসকে হত্যা করতে গ্রেপ্তার বাকিদের সঙ্গে এক লাখ টাকার চুক্তি করেন হুমায়ুন। পরিকল্পনা অনুযায়ী ২০ জানুয়ারি বিকাল সাড়ে চারটায় কায়েসকে মইজ্জারটেক এলাকায় ডেকে আনেন তারা। সেখানে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।’

এই বিভাগের সব খবর

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

সর্বশেষ

বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গণমানুষের অধিকার...

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...