বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় নতুন চান্দ্রবর্ষের অনুষ্ঠানে হামলার কারণ অস্পষ্ট ॥ বন্দুকধারী নিহত : পুলিশ

- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নতুন চান্দ্রবর্ষের উৎসব উদযাপনকালে এক বন্দুকধারীর এলোপাতাড়ি হামলার কারণ এখনও জানা যায় নি। বিষয়টি অস্পষ্ট ও রহস্যপূর্ণ।
পুলিশ এ কথা জানিয়েছে।
এলোপাতাড়ি এ গুলিতে পাঁচজন পুরুষ এবং পাঁচজন মহিলা নিহত হয়েছে। তাদের বেশিরভাগই ৫০ বা ৬০ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, এ হামলায় আরো প্রায় ১০ জন আহত হয়েছে।
এেিদক পুলিশ বন্দুকধারীকে গ্রেফতারের জন্য ধাওয়া করলে সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে।
স্থানীয় শেরিফ রোববার একথা জানিয়েছে।
লস অ্যাঞ্জেলেসের কাছে ব্যাপকভাবে এশীয় অধ্যুষিত মন্টেরে পার্ক শহরের একটি নাচের স্টুডিও ও ক্লাবে এক ব্যক্তির এলোপাতাড়ি গুলির পর শনিবার গভীর রাতে ব্যাপক অভিযান শুরু হয়।
পুলিশ হামলাকারীকে শনাক্ত করার পর জানা গেছে তার নাম হুউ ক্যান ট্রান। তার বয়স ৭২ বছর।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেন, কয়েক ঘন্টার অভিযান শেষে পুলিশ একটি সন্দেহভাজন ভ্যানগাড়িকে চিহ্নিত করে।
কর্মকর্তারা কাছে গেলে ভেতর থেকে তারা একটি গুলির শব্দ শুনতে পায়।
লুনা বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি নিজেকে গুলি করে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।’
তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি এলোপাতাড়ি গুলি হামলার ঘটনায় আর কোন সন্দেহভাজন ছিল না।’
লুনা বলেছেন, ভয়ঙ্কর হামলার পিছনের কারণ স্পষ্ট নয়, রহস্যপূর্ণ। তিনি বলেন, ‘তদন্ত এখনও চলছে’।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...