সোমবার, ১৫ জুন ২০২৬

 নায়করাজের জন্মদিন আজ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলা চলচ্চিত্রে একটি জ্বলজ্বলে নক্ষত্রের নাম নায়করাজ রাজ্জাক। টালিগঞ্জে আবদুর রাজ্জাক হয়ে জন্ম যার, চলচ্চিত্রে অভিনয়গুণে ঢাকায় তিনি হয়ে গেলেন সবার প্রিয় নায়করাজ রাজ্জাক। বড় পর্দার ক্যারিয়ারে তিনশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছে ১৬টি চলচ্চিত্র। অভিনয় দক্ষতায় পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রের এই কিংবদন্তির ৮০তম জন্মদিন আজ।

তিনি জন্মেছিলেন ১৯৪২ সালের এই দিনে তৎকালীন অভিভক্ত ভারতের দক্ষিণ কলকাতার টালিগঞ্জের নাকতলায়। সেসময় তার পুরো নাম ছিল আবদুর রাজ্জাক। অভিনয়ের প্রতি নেশা তাকে কোনো সীমারেখায় আটকাতে পারেনি।সহকারী পচিালক হিসেবে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে অভিষেক হতে খুব বেশি সময় লাগেনি। যদিও নিজের জন্মস্থানে সপ্তম শ্রেণিতে পড়াকালীন মঞ্চে নাটকে মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন, তবে সেটা পেশাদার অভিনেতা হিসেবে নয়। তিনি ঢাকায় এসে থিতু হলেন। কালের পরিক্রমায় ঢালিউডের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ নামের বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিষেক হয়। যদিও এতে তার চরিত্রটি ছিল ছোট। কিন্তু সেটাই তাকে স্বপ্নের সিড়ি হতে সাহায্য করে। তিনি জহির রায়হানের ‘বেহুলা’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। পরবর্তী সময়ে অভিনয়ে তিনি এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে, নাম ওঠলেই তাঁর স্তুতিতে মুখর থাকত চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাঁর অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বাংলা চলচ্চিত্র পত্রিকা চিত্রালী’র সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ রাজ্জাক উপাধি দিয়েছিলেন।

নায়করাজ রাজ্জাককে ষাটের শেষ দিক ও সত্তর দশকের প্রধান অভিনেতা হিসেবে ভাবা হতো। অভিনয় জীবনে বেহুলা ছাড়াও আগুন নিয়ে খেলা, এতটুকু আশা, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, অশিক্ষত, ছুটির ঘণ্টা, বাবা কেন চাকর এবং বড় ভালো মানুষ ছিলসহ মোট ৩০০টির বেশি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি। পরিচালনা করেছেন মোট ১৬ টি চলচ্চিত্র। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষী প্রোডাকশন থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়।

সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৫ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে। ১৯৭৬, ১৯৭৮, ১৯৮২, ১৯৮৪ ও ১৯৮৮ সালে তিনি মোট পাঁচবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার, মেরিল-প্রথম আলো পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

২০১৭ সালের ২১শে আগস্ট ৭৫ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...