চট্টগ্রাম নগরীর বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় একটি ফার্নিচার ও ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজিং অফিসার কপিল উদ্দিন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে সেখানে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তবে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায় নি।

