বুধবার, ৪ নভেম্বর ২০২৬

বিক্ষোভ মিছিল সমাবেশ ও নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান

সন্দ্বীপে জেলেদের উপর কোস্টগার্ডের দস্যুসুলভ অমানবিক অত্যাচার বন্ধের দাবী

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ উপকুলে জলদস্যুতা দূর করতে কোস্টগার্ড নিয়োজিত করা হয়েছে বিগত কয়েক বছর পূর্বে। তাদের সাবস্টেশন স্থাপনের পরে জলদস্যুতা লোপ পেলেও তারা এখন জলদস্যু সুলভ আচরণ করছে জেলেদের সাথে।এ যেন জলদস্যুতার নতুন রুপ। বিভিন্ন সময়ে তারা অভিযানের নামে জেলেদের অমানবিক ভাবে মারধর, তাদের জাল পুড়ে ফেলা, মাছ ও জাল ছিনিয়ে নিয়ে অন্যত্র বিক্রি ও ফ্রিজার্ভ করে সুবিধা মতো সময়ে বিক্রি করে পকেট ভরার মতো অভিযোগ তুলেছে তারা। এছাড়াও জেলেদের মেরে নদীতে ফেলে দেওয়ার পর আবার তুলে মারধর করা এ যেন নিত্য নৈর্মেন্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জেলেদের উপর কোস্টগার্ডের দস্যুসুলভ এসব অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রায় দুই হাজার নারী ও পুরুষ মিলে সন্দ্বীপ উপজেলায় এসে বিক্ষোভ প্রদর্শন,বিক্ষোভ সমাবেশ ও নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেছে জেলে প্রতিনিধিরা।

রবিবার(১৫ জানুয়ারী) তাদের অত্যাচার বন্ধের দাবীতে সন্দ্বীপের প্রায় ৩৭ টি জেলে পাড়ার জেলেরা গ্রাম থেকে বিক্ষোভ মিছিল করতে করতে এসে উপজেলায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে তারা।তাদের আহাজারী দেখে সমাবেশ স্থলে এসে নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা নিজে স্বয়ন এসে তাদের অভিযোগ শুনেন এবং মৎস্যকর্মকর্তা বিহীন বেআইনী ভাবে কোস্টগার্ডের এ সমস্ত অভিযানের প্রতিকারের আশ্বাস দেন তিনি। জেলারা ওনার কাছে পরে লিখিত ভাবে কোস্টগার্ডের অত্যাচার থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিখিত ভাবে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ প্রদর্শন কালে জেলে নেতা দুলাল সেরাং, জয়দেব দাস,ভবরন্জন,ভুবন জলদাস বলেন আমরা গরীর অসহায় দুঃস্থ জেলে। মৎস্য আহরন আমাদের মুল পেশা। সন্দ্বীপে প্রায় ২০ হাজার মৎস্যজিবী আছে এবং তাদের পরিবারের লোক সংখ্যা প্রায় এক লক্ষ ৫০ হাজার। তাদের অন্যকোন কাজে অভিজ্ঞতা না থাকায় তারা পেশা পরিবর্তন করতে পারছেনা। অন্যদিকে কোস্টগার্ডের এসব উপদ্রপ তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাই অর্ধাহারে, অনাহারে তাদের জীবন কাটছে। এছাড়া বিভিন্ন এনজিও,সমিতি, ও বর্নিকদের থেকে জাল কেনার জন্য চরাসুদে তারা লোন নিয়ে সেগুলো পরিষােধ করতে পারছেননা। তাই কিস্তীর চাপে অনেকে আত্মহত্যা প্রবন হয়ে উঠেছে, অনেকে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। তারা বলেন আমরা সব জেলেরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত,বর্তমানে আওয়ামীলিগ ক্ষমতায় থাকার পরও আমরা নির্যাতনের স্বীকার হচ্ছি তাই প্রধানমন্ত্রী বরাবরে তাদের জীবিকা নিশ্চিত করতে কোষ্টগার্ডের অত্যাচার ও নিষেধাজ্ঞা তুলে না নিলে তাদের দেশ ত্যাগের সুযোগ করে দেওয়ার দাবী পর্যন্ত উথ্বাপন করেন তারা।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...