শনিবার, ১১ জুলাই ২০২৬

জামিন পেলেন ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদকারী মোস্তাকিম

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ফি বাড়ানোর প্রতিবাদে জানিয়ে গ্রেফতার হওয়া বৃদ্ধা মায়ের একমাত্র সন্তান মো. মোস্তাকিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জামিন শুনানি সময় আদালতে মোস্তাকিমকে হাজির করা হয়নি।

জামিনের বিষয়টি নিশ্চিত করে মোস্তাকিমের আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, মানবিক আন্দোলন থেকে গ্রেফতার মোস্তাকিমের জামিন আবেদন করা হয়েছিল। আদালত জামিন শুনানি অভিযোগপত্র দেওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মো. মোস্তাকিমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলাটি করেছিলেন পাঁচলাইশ থানায় উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। গত ১০ জানুয়ারি দুপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করার সময় মোস্তাকিমকে গ্রেফতার করা হয়েছিল। ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ করে আসছেন রোগী ও স্বজনরা।

তাদের অভিযোগ, স্যানডোর ভর্তুকিতে ৫১০ টাকায় যে সেবা দিত, তা এখন বেড়ে ৫৩৫ টাকা হয়েছে। ভর্তুকি ছাড়া ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালানো হতো, তা করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা। আগে যারা মাসে ৮টি সেশন ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করাতে পারতেন, তাদের এখন থেকে ৪টি সেশন পুরো ফি দিয়ে করতে হবে।

 

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...