শনিবার, ১১ জুলাই ২০২৬

চবি ছাত্রলীগের দুই গ্রুপে ফের সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ৯

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দু’গ্রুপের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলামসহ দুই গ্রুপের নয় জন নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড়ে এই ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

জানা গেছে, গত বৃহস্পতিবার ঘটনার জেরে আবারও এই সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় সোহরাওয়ার্দী হল ও শাহজালাল হলের আশেপাশে কয়েকটি বাতি ভাঙচুর করা হয়। ফলে সড়ক অন্ধকার হয়ে যায়। এছাড়াও কয়েকটি দোকানের সাইনবোর্ড, টেবিল ভাঙচুরের ঘটনাও ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় কয়েকজন চিকিৎসা নিয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনের আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, ‘আবারও বিনা কারণে সিক্সটি নাইনের কর্মীরা আমাদের আক্রমণ করে। সে কারণে আমাদের কর্মীরা প্রতিহত করেছে। আমরা সিনিয়ররা বসে বিষয়টি সমাধান করব।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত হয়েছে। নেতাকর্মীদের হলে পাঠানো হয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম নগর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসা রাত সাড়ে ৮টার শাটল ট্রেনে সিক্সটি নাইনের এক কর্মী প্রতিপক্ষের মারধরের শিকার হন। এর জেরে রাত দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় ৩ জন আহত হয়েছিলেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...