শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

- Advertisement -
Single page 1st Paragraph

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম প্রেস ক্লাবের মির্জা আহম্মেদ ইস্পাহানী লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।

২৭ ডিসেম্বর মঙ্গলবার প্রেস ক্লাবের উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য ও ক্লিন বাংলাদেশ কোম্পানীর সেল্ স অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ গালিব।

প্রেস ক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে নানান কর্মকান্ড পরিচালিত হয়। মহান বিজয়ের মাস ডিসেম্বরের এই দিনে প্রেস ক্লাব লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়েছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রেস ক্লাবে এসে নিজেই উদ্বোধন করেছেন। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রেস ক্লাব ভবনের উপরের ফ্লোরে অত্যাধুনিক সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু হল নির্মাণ করা হয়েছে যেটি মাননীয় প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রেস ক্লাব সভাপতি বলেন, দেশের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অবদানের প্রতি সম্মান জানিয়ে তাঁর নামে প্রেস ক্লাবে একটা স্থাপনা নির্মাণ করতে চাই। চট্টগ্রাম প্রেস ক্লাবে গত দুই মেয়াদে সভাপতি হিসেবে সদস্যদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। চট্টগ্রাম প্রেস ক্লাবকে বরাবরই মর্যাদার জায়গায় রাখার চেষ্টা করেছি।

গত ১১ নভেম্বর অনুষ্ঠিত গুণীজন, কৃতী সাংবাদিক এবং মেধাবী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত না থাকার কারণে আজ খ্যাতিমান অর্থনীতিবিদ ড. মইনুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে প্রেস ক্লাবের সম্মাননা স্মারক এবং পুরস্কার তুলে দেওয়া হয়। একইসঙ্গে দ্বিতীয় পর্যায়ে ২৬ জনসহ প্রায় ৬৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, বর্তমানে আমার ৭৪ বছর চলছে। আমার জীবদ্দশায় চট্টগ্রাম প্রেস ক্লাব আমাকে সম্মানিত করায় আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতু যেভাবে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে, তেমনিভাবে কর্ণফুলীতে বঙ্গবন্ধু টানেল চালু হলে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে।

এ সময় বিএফইউজে’র সহসভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সহসভাপতি স ম ইব্রাহিম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সদস্যদের সন্তান উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের তৈরি একটি বিদেশি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে ৩ নম্বর...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। আজ...

সর্বশেষ

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি...

কর্ণফুলীতে ঝোঁপে মিলল বিদেশি পিস্তল

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে ঝোঁপের ভেতর থেকে ব্রাজিলের...

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের...

সেতু ধসে পড়ে বিচ্ছিন্ন রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ

টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে বান্দরবান...

ছনহরায় বন্যার্তদের মাঝে বিএনপি নেতা দিদারের ত্রাণ বিতরণ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বন্যার্তদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব...

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...