শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, অর্ধশত জনের বিরুদ্ধে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ, গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম নগরীর আলমাস সিনেমা হলের সামনে মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে নগরীর কোতোয়ালী থানায় মামলা করেন মানস দে নামে ভাঙচুরের শিকার গাড়ির এক মালিক। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গতকাল আলমাস সিনেমা হলের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুরের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলা করেন এক গাড়ির মালিক। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, বুধবার (৭ ডিসেম্বর) রাতে নগরীর ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আলমাস সিনেমা হলের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার কথা অস্বীকার করেন।

এই বিভাগের সব খবর

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

সর্বশেষ

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...