চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন,সরকারের বিরুদ্ধে একটি চক্র গুজব ছড়াচ্ছে। সভা সমাবেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জঘন্যতম প্রপাগান্ডা চালাচ্ছে।করোনা মহামারি ও যুদ্ধের প্রভাবে সারাবিশ্বের অর্থনৈতিক মন্দাকে পুঁজি করে তারা দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত।এ অবস্থায় যেখানে দেশের সংকটময় পরিস্থিতি সামাল দেওয়া দরকার,ঠিক এসময়টাকে তারা আন্দোলনের উপযুক্ত সময় হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে।যারা এ ধরনের নোংরা খেলায় লিপ্ত তারা কখনোই দেশের নেতৃত্ব দেবার যোগ্য নয়।যারা দেশকে অকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত করেছিল তারা কিভাবে বৈশ্বিক সংকট সামাল দেবে?একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব অর্থনৈতিক মন্দা সামাল দেওয়া। ঢাকায় সমাবেশের অজুহাতে সাধারণ মানুষের উপর পাশবিক হামলা,গাড়ি ভাঙ্গুর করে অরাজকতা সৃষ্টি করছে।এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।
৮ নং শুলকবহর ওয়ার্ডের নাসিরাবাদ আদর্শ পাড়া শ্রী শ্রী সন্তোষী মা ও লোকনাথ বহ্মচারী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চন্ডীযজ্জ নাম কীর্তন ও অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শ্রী শ্রী সন্তোষী মা ও লোকনাথ বহ্মচারী মন্দিরে ২ দিন ব্যাপী এই অনুষ্ঠানে বিশ্বশান্তি কামনায় চন্ডীযঞ্জ করা হয়। পরে আষ্টপ্রহরব্যাপী নাম সংকীর্ত্তনএবং অন্নপ্রসাদ বিতরণ করা হয়।
এসময় পুরো অনুষ্ঠানের পুরোহিত করেন মন্দির এর সাধিকা কানন বালা দেবী,মন্দির বহ্মচারী বেদানন্দ গিরি মহরাজ।এই সময় উপস্থিত ছিলেন মন্দির পূজা কমিটির সভাপতি দেবরাজ দাশ গুপ্ত, আশরাফুল গনি,সাধারণ সম্পাদক ষ্টালিন দে, ৪২ নং সাংগঠনিক ওয়ার্ড ইউনিট এর সাংগঠনিক সম্পাদক নটরাজ দাশগুপ্ত, যুবলীগ নেতা বিশ্বজিৎ দে, যুবলীগ নেতা পংকজ দে, ইয়াছিন ভুঁইয়্যা, সেন্টু কুমার দাশ, সহ অন্যান্য ভক্তবৃন্দ।
শেষে আগত ভক্ত,পুজারীদের মাঝে অন্নপ্রসাদ তুলে দেন প্রধান অতিথি ফরিদ মাহমুদ ও মহারাজা দেবরাজ দাশগুপ্ত সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

