শনিবার, ১১ জুলাই ২০২৬

ভেজালের ছড়াছড়ি জামালখানের সাদিয়াস কিচেনে

- Advertisement -
Single page 1st Paragraph

ডিপ ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও পণ্যের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে ফিরনি বিক্রি করায় চট্টগ্রাম নগরের জামালখান এলাকার সাদিয়া’স কিচেনকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, জামালখান এলাকার সাদিয়াস কিচেনকে ডিপ ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, ডিপ ফ্রিজে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও বিভিন্ন পণ্যের গায়ে ডাবল স্টিকার পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ডাবল স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ ফিরনি বিক্রি করায় আরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ-অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণ করায় শিবলী ফার্মেসিকে ২০ হাজার টাকা, জামালখান ফার্মেসিকে ১০ হাজার টাকা ও মেমোরি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক নাসরিন আক্তার।

এই বিভাগের সব খবর

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। এই নিয়ে দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে উঠল...

সর্বশেষ

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রোগীদের প্রতি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের...