রবিবার, ১২ জুলাই ২০২৬

এবার পাওয়া গেল শিশু আয়াতের খণ্ডিত মাথা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় খুন হওয়া শিশু আয়াতের পুরো মাথাটি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এছাড়া তার মাথা থেকে একটি ক্লিপও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে নগরীর আকমল আলী রোড এলাকার স্লুইসগেটের কাছে মাথাটি পাওয়া গেছে।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, ‘সকালে শিশু আয়াতের মাথার খণ্ডিত অংশ পাওয়া গেছে। এছাড়া তার মাথার একটি ক্লিপও উদ্ধার করা হয়েছে। এটি শনাক্ত করেন আয়াতের বাবা। এর আগে বুধবার (৩০ নভেম্বর) দুপুরে নগরীর আকমল আলী রোডের শেষ প্রান্তের একটি নালা থেকে শিশুটির দুই পায়ের অংশ উদ্ধার করা হয়।’

খুনি আবির আলীর (১৯) দেওয়া তথ্যের সূত্র ধরে গত ৩দিন ধরে পিবিআইয়ের ২৫ জনের দুটি টিম আয়াতের দেহের খণ্ডাংশগুলো ফেলার স্থান দুটিতে অনুসন্ধান চালাচ্ছে।

আবির আলী স্বীকার করেছে, মুক্তিপণের জন্য সে বাড়িওয়ালার নাতনিকে অপহরণ করেছিল। চিৎকার করায় শিশুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ১৬ নভেম্বর সকালে মরদেহ তিন টুকরো করে আকমল আলী রোডের শেষ প্রান্তে বেড়িবাঁধের পর আউটার রিং রোড সংলগ্ন বে–টার্মিনাল এলাকায় সাগরে ভাসিয়ে দেয়। ওইদিন রাতে বাকি তিন টুকরো আকমল আলী রোডের শেষ প্রান্তে একটি নালায় স্লুইস গেইটের প্রবেশমুখে ফেলে দেয় আবির। অভিযানে আয়াতের রক্তমাখা কাপড় ও স্যান্ডেল, মরদেহ টুকরো করার কাজে ব্যবহৃত বটি ও কাটার উদ্ধার করা হয়।

গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলার নয়ারহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আলিনা ইসলাম আয়াত। পরদিন এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজের ডায়েরি করেন তার বাবা সোহেল রানা। ইপিজিড থানার পাশাপাশি তদন্তে নামে পিবিআই।

গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে আবিরকে আটক করে পিবিআই। জিজ্ঞাসাবাদে আবির জানায় মুক্তিপণের জন্য আয়াতকে অপহরণ করেছিল। আয়াত চিৎকার দেওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর লাশ ছয় টুকরো করে পানিতে ফেলে দেয়।

পেশায় পোশাক কারাখানার শ্রমিক আবির এক সময় আয়াতের দাদার বাড়িতে ভাড়া থাকতো । ১৯ বছর বয়সী এ যুবক বর্তমানে ওই এলাকার আকমল আলী সড়কে মায়ের সঙ্গে থাকে। ইতোমধ্যে আবিরকে আদালতের আদেশে দুই দফা রিমান্ডে নেয়া হয়েছে। গতকাল আবীর আলীর বাবা-মাকেও ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়া তার বোনকে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রভেশন অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...