রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ১২ বছর পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে থেকে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
যুবলীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি দিদারুল ইসলামকে সভাপতি ও বোয়ালখালীর পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিদারুল ইসলামকে সভাপতি ও জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ৪১ জনের নাম ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে শূন্য পদ পূরণ করে কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।

গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। এর আগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সর্বশেষ কমিটি হয়েছিল ২০১০ সালে।

আজ ঘোষিত কমিটিতে ১১ জনকে সহ-সভাপতি করা হয়েছে। তারা হলেন- মোহাম্মদ ফারুক, পার্থ সারথি চৌধুরী, মো. মুর্তজা কামাল চৌধুরী, মো. তৌহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম (সাতকানিয়া), মো. আকতার হোছাইন, নাসির উদ্দিন, শাহাদাত কবির বাহাদুর ও মো. মাইনুদ্দিন চৌধুরী।

যুগ্ম সম্পাদক হলেন-মোঃ নাছির উদ্দিন মিন্টু, সফিউল আজম। সাংগঠনিক সম্পাদক মোঃ মুরিদুল আলম মুরাদ, মু. বেলাল হোসেন মিঠু, মোঃ আবিদ হোসেন, মোঃ নুরুল আমিন, এ এন এম ফরহাদুল আলম। প্রচার সম্পাদক- মোঃ সাইফুল হাসান টিটু, দপ্তর সম্পাদক- রাজু দাস হিরো, অর্থ সম্পাদক- মোঃ হাবীবুল হক চৌধুরী।

 

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...