সোমবার, ২৯ জুন ২০২৬

সঙ্গীত কথামালায় সিআরবিতে সমাপনী সাংস্কৃতিক সমাবেশ

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংগীত, জাগরণের গান, লালনগীতি, আবৃত্তি, অভিনয় আর বিশিষ্টজনদের কথামালা দিয়ে শেষ হয়েছে সিআরবি রক্ষায় গঠিত নাগরিক সমাজ চট্টগ্রামের সমাপনী সাংস্কৃতিক সমাবেশ। কাল শনিবার শীর্ষ রাজনৈতিক, মন্ত্রী, মেয়র আর বিশিষ্ট নাগরিকদের নিয়ে আনন্দ মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে ৪৮৩ দিনের প্রতিবাদ কর্মসূচি।
শুক্রবার বিকেলে সিআরবি চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা, সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের পর সিআরবিকে নিয়ে লেখা প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পী আলাউদ্দিন তাহের, অসীম দাশগুপ্ত ও নারায়ণ দাশ। সভাপতির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তিনি চট্টগ্রামবাসীর আবেগের প্রতি একাত্মতা প্রকাশ করে সিআরবি থেকে হাসপাতাল সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। আমাদের বিশ্বাস ভবিষ্যতেও চট্টগ্রামের এই সবুজ প্রকৃতি সিআরবি রক্ষা করার জন্য তিনি আরও উদ্যোগী হবেন।
বক্তারা বলেন, দীর্ঘ দেড় বছরের কাছাকাছি ধরে সিআরবিকে রক্ষা করার জন্য আন্দোলন করে আসছে নাগরিক সমাজ চট্টগ্রাম ও চট্টলার সাধারণ আপামর জনতা। প্রগতিশীল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, যুব আর ছাত্রনেতা, তারুণ্যের হাত ধরে গড়ে ওঠা নাগরিক সমাজ চট্টগ্রাম আন্দোলন চালিয়ে নিয়েছে বিরতিহীনভাবে, যা একদিনের জন্য বন্ধ হয়নি। এমনকি ঈদ, পূজা পার্বণসহ উৎসবের দিনও চলেছে। আন্দোলন ইতিহাসে এমন দীর্ঘ লম্বা আন্দোলন নজিরবিহীন। টানা ৪৮২ দিনের আন্দোলন প্রতিকূল আবহাওয়া, রোদ, বৃষ্টি কোনো কিছুই থামাতে পারেনি। নাগরিক সমাজ চট্টগ্রাম অনেক সহকর্মী তাদের মূল্যবান সময় নষ্ট করে এ আন্দোলনে প্রতিদিন উপস্থিত হয়েছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন সাইফুদ্দিন মাহমুদ খান, কায়সারুল আলম, সৈয়দ মোসলেহ উদ্দিন মানিক, অজয় চক্রবর্তী, রনি দাশ, কথা চৌধুরী, জুলি, শাহীন রহমান, সীমা সেন, প্রেম লাল, ঐশী ভট্টাচার্য, অসীম দাশ, হাসান জাহাঙ্গীর, কবিতা পাঠ করেন কবি আবু মুসা চৌধুরী, উৎপল কান্তি বড়ুয়া, মোদাচ্ছের আলী, মিনু মিত্র, বিপ্লব কুমার সেন, আবৃত্তি করেন তৈয়বা জহির আরশি, শ্রুতিনাটক করেন মঈন উদ্দিন কোহেল ও ইলমা আইলিন মৃত্তিকা। বাউল গান পরিবেশন করেন ড. হানিফ মিয়া।
বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাসেম, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মফিজুরজ রহমান, আব্দুচ সালাম, হাসিনা মহিউদ্দিন, এড. এইচএম জিয়াউদ্দিন, মহসীন কাজী, আহাদ, জসিম উদ্দিন বাবুল, শাহজাহান চৌধুরী, ঋত্বিক নয়ন, বেলায়েত হোসেন, হেলাল উদ্দিন, নূরুল আজিম রনি, শিবু দাশ, টিটু, রাহুল দাশ, অ্যাডভোকেট রাশেদুল আলম, সাজ্জাদ হোসেন জাফর, মাহমুদুল করিম, মাইমুন উদ্দিন মামুন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন স্বপন মজুমদার ও দিলরুবা খানম।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...